আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক অভিযান অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে।

আন্তর্জাতিক বাজারের অন্যতম সূচক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা ০.৫৫ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৫১ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৩০ সেন্ট বা ০.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৪ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক হামলার প্রভাবে তেল বাজারে লেনদেনের গতি কিছুটা কম থাকলেও, পরিস্থিতির অনিশ্চয়তা বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে চাপ তৈরি করছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা।