Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    সারাদেশ

    পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

    By নিউজ ডেস্কJuly 28, 2026 4:21 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বরিশালে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পলাতক থাকা বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার (২৭ জুলাই) রাতে মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

    গ্রেপ্তার ওই নেতার নাম আহমদ উল্লাহ (৩৫)। তিনি বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক। রহমতপুুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে।

    পুলিশ সূত্রে জানা , মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আসামি আহমদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আহমদ উল্লাহকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleঅস্থিরতা কাটছে না জামায়াত জোটে আরও দু-একটি দলের জোট ছাড়ার গুঞ্জন
    Next Article নাম প্রকাশ করলেন ফারুক হাসান রাষ্ট্রপতি অপসারণে বাধা দিয়েছিলেন কোন কোন উপদেষ্টা?

    Related Posts

    দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু, ৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

    July 28, 2026 11:27 PM

    হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

    July 28, 2026 9:56 PM

    হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

    July 28, 2026 9:16 PM
    Latest News

    হুথিদের হামলায় বন্ধ সৌদির তেল শোধনাগার, স্যাটেলাইট চিত্রে যা উঠে এলো

    যে সমীকরণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, মুখোমুখি রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র

    যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, জানা গেল কী বললেন?

    দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু, ৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

    স্নিগ্ধার অভিযোগের জবাবে অজানা তথ্য ফাঁস করলেন জেবা তাকিয়া

    সারজিস-পাটোয়ারীর যে বক্তব্যের পর গাড়িবহরে হামলা হয়

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.