Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    নতুন যে দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইশরাক

    By নিউজ ডেস্কJuly 29, 2026 6:10 PMUpdated:July 29, 2026 6:13 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন কাঠামোয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন ও আদেশে স্বাক্ষর করেছেন যুগ্ম-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।

    পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, এমপি।

    এ ছাড়া ট্রাস্টি হিসেবে রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

    অন্যদিকে, নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

    এ ছাড়া ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটিতে পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, অর্থ মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়ের সচিব; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে নির্বাহী কমিটির সদস্য-সচিব করা হয়েছে।

    আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleযেভাবে গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে
    Next Article ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

    Related Posts

    সাবেক মন্ত্রী গ্রেপ্তার

    July 29, 2026 6:49 PM

    যে কারণে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে, ১৪৪ ধারা জারি

    July 29, 2026 11:54 AM

    যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, জানা গেল কী বললেন?

    July 28, 2026 11:41 PM
    Latest News

    ১৪৪ ধারা জারি, তিন প্লাটুন বিজিবি মোতায়েন

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৮ বছর বয়সী পিএইচডি গবেষক

    ঢাকায় আনা হচ্ছে গুরুতর আহত হবিগঞ্জ ছাত্রশক্তির সেই নেতাকে

    সাবেক মন্ত্রী গ্রেপ্তার

    ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

    নতুন যে দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইশরাক

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.