Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ ঘটিয়ে অতর্কিত হামলা, ১১ কর্মকর্তা নিহত

    By নিউজ ডেস্কJuly 30, 2026 8:22 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি পুলিশ ফাঁড়িতে হামলায় অন্তত ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৯ জুলাই) রাতে আফগানিস্তান সীমান্তের কাছে হাঙ্গু জেলায় হামলাটি চালানো হয়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবোঝাই কোয়াডকপ্টার ব্যবহার করে ফাঁড়িটিতে হামলা চালায়। এরপর সেখানে অতর্কিত হামলা শুরু করে তারা।

    পুলিশ জানায়, হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এতে ১৫ হামলাকারী নিহত হয়। তবে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে।

    নিহত ১১ পুলিশ কর্মকর্তার মধ্যে ছিলেন উপপুলিশ সুপার দিয়ার খান। হামলার খবর পেয়ে তিনি অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ২৮ জন।সংবাদ প্রতিবেদন

    জেলা পুলিশ কর্মকর্তা মুজাহিদ হোসেন জানান, একপর্যায়ে হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের একটি গাড়ি নিয়ে যায় তারা।

    সর্বশেষ এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সংগঠন স্বীকার করেনি। তবে কয়েক দিন আগে পার্শ্ববর্তী ট্যাংক জেলায় পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান তালেবান, যা টিটিপি নামে পরিচিত।

    সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে দেশটির সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। চলতি বছরের শুরুতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর সীমান্ত এলাকায় সহিংসতা আরও বেড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleআগস্টে যে দামে বিক্রি হবে জ্বালানি তেল
    Next Article সাদেকা হালিমসহ ৮ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে যে পদক্ষেপ নিলো ঢাবি

    Related Posts

    ইস্তফা দিয়েছেন মোদি! নেটদুনিয়ায় ভাইরাল সই করা পদত্যাগপত্র, ফ্যাক্ট চেকে উঠে এল সত্যিটা

    July 30, 2026 11:30 PM

    ভাইরাল ‘মোদির পদত্যাগপত্র’ আসল নাকি ভুয়ো? সরকারি ফ্যাক্ট-চেকে মিলল চাঞ্চল্যকর সত্য

    July 30, 2026 11:16 PM

    সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে

    July 30, 2026 11:02 PM
    Latest News

    ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী, জানা গেল কে কোন দায়িত্বে

    ইস্তফা দিয়েছেন মোদি! নেটদুনিয়ায় ভাইরাল সই করা পদত্যাগপত্র, ফ্যাক্ট চেকে উঠে এল সত্যিটা

    ভাইরাল ‘মোদির পদত্যাগপত্র’ আসল নাকি ভুয়ো? সরকারি ফ্যাক্ট-চেকে মিলল চাঞ্চল্যকর সত্য

    সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে

    এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.