Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

    By নিউজ ডেস্কAugust 1, 2026 6:48 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করবে। সমাবেশ শেষে গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের কেন্দ্রীয় আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

    শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতৃবৃন্দের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে একমাত্র চরমোনাই পীর সরাসরি মাঠে ছিলেন।

    তিনি বলেন, ওই আন্দোলনে চরমোনাই পীর তার দলের অস্তিত্বকে বাজি রেখেছিলেন। আগামী ৫ আগস্ট ‘জুলাইয়ের অবিনশ্বর শক্তির পুনঃপ্রদর্শন’ করা হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবিতে সেদিন ঢাকার রাজপথ জনতার স্লোগানে মুখরিত হবে।

    যৌথসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। জোহরের নামাজের আগে সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নেতৃত্ব দেবেন।

    ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নগর দক্ষিণের সহসভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এম এইচ মোস্তাফা, আলহাজ আব্দুল আউয়ালসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleবিএনপি এমপি এম নাসেরের দাবি সঠিক নয়, ভাইরাল আপত্তিকর ভিডিওটি আসল
    Next Article বিএনপির কার্যালয় ভাঙচুর, গ্রেপ্তার যুবলীগ নেতা

    Related Posts

    প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কারের প্রেস রিলিজ নিয়ে মুখ খুললেন রিজভী

    August 2, 2026 4:15 PM

    জামিন পেয়ে আরেক দেশে যাওয়ার চেষ্টা বেনজীরের, যা জানা গেল

    August 2, 2026 2:49 PM

    জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত

    August 2, 2026 12:25 AM
    Latest News

    প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কারের প্রেস রিলিজ নিয়ে মুখ খুললেন রিজভী

    হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’

    জামিন পেয়ে আরেক দেশে যাওয়ার চেষ্টা বেনজীরের, যা জানা গেল

    দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ, যে শর্ত দিলেন (ইউএই)

    জানা গেল যেভাবে দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

    দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.