Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    বিএনপির কার্যালয় ভাঙচুর, গ্রেপ্তার যুবলীগ নেতা

    By নিউজ ডেস্কAugust 1, 2026 7:49 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    বগুড়ায় দুই বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

    বগুড়ার ধুনটে যুবদল ও শ্রমিক দল নেতার দায়ের করা পৃথক দুটি নাশকতার মামলায় রফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলী প্রামাণিকের ছেলে এই রফিকুল ইসলাম। তিনি গোসাইবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

    মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করছিলেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করে।

    মাগুরায় হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
    এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।

    এ ছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

    পুলিশ জানিয়েছে, এসব মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে যুবলীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
    Next Article দেশজুড়ে কড়া সতর্কতা

    Related Posts

    প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কারের প্রেস রিলিজ নিয়ে মুখ খুললেন রিজভী

    August 2, 2026 4:15 PM

    জামিন পেয়ে আরেক দেশে যাওয়ার চেষ্টা বেনজীরের, যা জানা গেল

    August 2, 2026 2:49 PM

    জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত

    August 2, 2026 12:25 AM
    Latest News

    প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কারের প্রেস রিলিজ নিয়ে মুখ খুললেন রিজভী

    হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’

    জামিন পেয়ে আরেক দেশে যাওয়ার চেষ্টা বেনজীরের, যা জানা গেল

    দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ, যে শর্ত দিলেন (ইউএই)

    জানা গেল যেভাবে দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

    দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.