Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    মঙ্গলবার সকাল ৮টা বাজলেই যাবে বিদ্যুৎ, আসবে কখন?

    By নিউজ ডেস্কAugust 3, 2026 10:44 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য গোপালগঞ্জের কয়েকটি এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ওজোপাডিকো)।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়-বৃষ্টির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকোর ১১ কেভি ভার্সিটি ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজ-সংলগ্ন এলাকা।

    ওজোপাডিকো জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেও বা পরেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ নিয়ে নতুন তথ্য
    Next Article ১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

    Related Posts

    এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

    August 3, 2026 2:24 PM

    প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, এক্সক্যাভেটর দিয়ে বাড়ি গুড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

    August 3, 2026 12:27 PM

    যেকোনো সময় ঘোষণা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, আলোচনায় যারা

    August 2, 2026 9:25 PM
    Latest News

    সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ

    দেশে ফিরতে পারবে কিনা মির্জা আব্বাস, জানা গেল সর্বশেষ অবস্থা

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য জানালেন ইসি সচিব

    অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, যা জানা গেল

    বিয়ের ছয় বছর পর জানা গেল তারা ভাই-বোন

    ৫ আগস্ট সরকারি ছুটি, পাবেন না যারা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.