Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    সড়ক দুর্ঘটনায় আহত রাশেদ খান

    By নিউজ ডেস্কAugust 4, 2026 6:47 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক ও বর্তমানে ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি রাশেদ খান (৩০)।

    মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে শহরের উপশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে শহর থেকে মণিহারের দিকে যাওয়ার পথে উপশহর এলাকায় রাশেদ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

    দুর্ঘটনার পর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট মিল্টন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রাশেদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

    হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রাশেদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তার একটি হাড় ভেঙে গেছে। দুপুরে রাশেদ খান নিজেই জানান, ভাঙা হাড়ের চিকিৎসার জন্য বিকেলে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

    রাশেদ খানের বাড়ি যশোর শহরতলির ধর্মতলা কদমতলার মোড় এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি যশোর জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।

    এদিকে আহত রাশেদকে দেখতে যশোর জেনারেল হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। তিনি রাশেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক নার্গিস বেগম দুর্ঘটনায় আহত এই জুলাইযোদ্ধার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Article৫ আগস্ট হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত
    Next Article বিএনপির জ্যেষ্ঠ নেতা ও শরিকদের থেকে মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা

    Related Posts

    অল্পের জন্য রক্ষা পেলেন রাশেদ খান, হাসপাতালে ভর্তি

    August 4, 2026 10:58 PM

    রিপন মিয়াকে জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ, নেপথ্যে যা জানা গেল

    August 4, 2026 10:49 PM

    দেশের ১২ জেলার জন্য দুঃসংবাদ

    August 4, 2026 10:37 PM
    Latest News

    ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থান জানালেন জয়সওয়াল

    তিনজনের মরদেহ উদ্ধার, প্রত্যেকের শরীরে হাতুড়ি ও রডের আঘাতের চিহ্ন

    মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, নতুন যাদের নাম আলোচনায়

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ঘোষণা

    অল্পের জন্য রক্ষা পেলেন রাশেদ খান, হাসপাতালে ভর্তি

    রিপন মিয়াকে জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ, নেপথ্যে যা জানা গেল

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.