Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    জরুরি অবতরণ করতে গিয়ে বিমান বিধ্বস্ত

    By নিউজ ডেস্কAugust 9, 2026 6:36 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ভারতের মহারাষ্ট্রের পুনের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (৯ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। বিমানটিরও সামান্য ক্ষতি হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে বিমানবন্দর সীমানার ভেতরে রানওয়ে থেকে কিছুটা দূরে দুর্ঘটনাটি ঘটে। জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    বারামতি বিমানবন্দরের কাছে চলতি বছরের ২৮ জানুয়ারি একটি লিয়ারজেট ৪৫ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের তৎকালীন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হন। ওই দুর্ঘটনায় পাওয়ারের সঙ্গে থাকা দেহরক্ষী, সহকারী এবং দুই ককপিট ক্রুও নিহত হন।

    ওই দুর্ঘটনার তদন্ত করছে ভারতের এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। তদন্ত শেষে আগামী বছরের জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

    এদিকে চলতি বছরের ১৩ মে বারামতির কাছে আরেকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। গোজুবাভি গ্রামের কাছে অবতরণের সময় বিমানটির একটি অংশ বিদ্যুতের খুঁটিতে আঘাত করলে সেটি বিধ্বস্ত হয়। তবে ওই ঘটনায় শিক্ষানবিস পাইলট নিরাপদে ছিলেন।

    প্রাথমিক তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কম উচ্চতায় উড়ছিল। পরে জরুরি অবতরণের সময় বিদ্যুতের খুঁটিতে আঘাত লেগে বিমানটি মাটিতে পড়ে যায়। বারামতিতে সর্বশেষ দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। তথ্যসূত্র: এনডিটিভি

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleনীরবে লিভার নষ্ট করছে যে রোগটি, শুরুতেই মিলতে পারে যে সংকেত
    Next Article যে কারণে হঠাৎ আগারগাঁওয়ের সেই ভাইরাল মিজান গ্রেপ্তার

    Related Posts

    পরিচয় জানা গেল আগুনে পুড়ে নিহত ১৬ বাংলাদেশির

    August 10, 2026 9:15 AM

    কানাডায় জরুরি অবস্থা জারি, সরিয়ে নেওয়া হচ্ছে দুই শহরের বাসিন্দাদের

    August 9, 2026 11:43 PM

    দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

    August 9, 2026 2:17 PM
    Latest News

    রেজাল্ট এখনও পাননি, সহজে দেখুন এখানে

    পরিচয় জানা গেল আগুনে পুড়ে নিহত ১৬ বাংলাদেশির

    নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

    হঠাৎ ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    কানাডায় জরুরি অবস্থা জারি, সরিয়ে নেওয়া হচ্ছে দুই শহরের বাসিন্দাদের

    নতুন দায়িত্ব পেলেন ছয় মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.