Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    সংসদে প্রধানমন্ত্রীকে ডিম মারলো বিরোধী দলের এমপি, ভিডিও ভাইরাল

    By নিউজ ডেস্কAugust 9, 2026 7:31 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    সংসদে তখন আলোচনা চলছে। প্রধানমন্ত্রীও ছিলেন। সামনের সারিতেই বসেছিলেন তিনি। হঠাৎই তাঁর দিকে এগিয়ে এসে ডিম ছুড়তে শুরু করেন বিরোধী দলের এমপি। একটা নয়, একাধিক ডিম। হলুদ হয়ে যায় প্রধানমন্ত্রীর পোশাক। মুহূর্তের মধ্যে হুলস্থূল পড়ে যায় পার্লামেন্টে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।

    পশ্চিমবঙ্গে পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ‘ডিম থেরাপি’ চলছে। কিন্তু, এবার এই ডিম থেরাপি পৌঁছে গেল বিদেশ পর্যন্ত? সংসদের অন্দরের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা কিন্তু ভারতের ভেবে ভুল করবেন। সুদূর কসোভো-র সংসদে প্রধানমন্ত্রীকে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে।

    গতকাল শনিবার ( ৮ আগস্ট) কসোভোর পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে আলোচনা চলছিল। এই বিষয়ে সময় চেয়ে নিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। সেই নিয়ে ঝামেলা বলে জানা গিয়েছে। ঘটনার সময় সংসদের সামনের সারিতে বসেছিলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। আচমকাই তাঁর দিকে এগিয়ে যান বিরোধী দল অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কোসোভো-র এমপি টাইম কাদ্রিজাজ। এরপর কুর্তির দিকে একাধিক ডিম ছুড়তে শুরু করেন তিনি। পরিস্থিতি দ্রুত সামাল দিতে এগিয়ে আসেন নিরাপত্তারক্ষী এবং অন্য এমপিরা। সেই সময় কাদ্রিজাজ চিৎকার করে বলেন,”লজ্জা হওয়া উচিত।”

    ঘটনার পরই সংসদের অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। লাইভ সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং নিরাপত্তারক্ষীরা কুর্তিকে ঘিরে ফেলেন। পরে সমাজমাধ্যমে ঘটনার ভিডিও পোস্ট করেন কাদ্রিজাজ। তবে ঘটনায় কুর্তিকে বিশেষ বিচলিত হতে দেখা যায়নি।

    তিনি বলেন, “রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যদি ডিমের আঘাত সহ্য করতে হয়,তাহলে সেই মূল্য দিতে তিনি প্রস্তুত।

    উল্লেখ্য, ৭ জুনের সর্বশেষ নির্বাচনে কুর্তির নেতৃত্বাধীন ভেটেভেনদোসিয়ে পার্টি। সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন এবং গুরুত্বপূর্ণ পদগুলিতে নিয়োগের জন্য বিরোধীদের সমর্থন প্রয়োজন। ১৮টি আসন পাওয়া ডেমোক্রেটিক লিগ অব কসোভো সম্ভাব্য জোটসঙ্গী হিসেবে উঠে এসেছে। তবে কুর্তি এবং ওই দলের নেতা লুমিরের মধ্যে আলোচনায় এখনও কোনও সমাধানসূত্র মেলেনি। অন্যদিকে, বিরোধী কসোভো ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ২২টি আসন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা, ভাঙচুর
    Next Article বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে যার নাম

    Related Posts

    মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত

    August 10, 2026 11:00 PM

    নতুন দায়িত্ব পেলেন অর্থমন্ত্রীসহ ৪ মন্ত্রী

    August 10, 2026 8:47 PM

    একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

    August 10, 2026 7:26 PM
    Latest News

    টাকার বিছানায় শুয়ে ভাইরাল এই তরুণী, এতো টাকার নেপথ্যে কী?

    টাকার বিছানায় শুয়ে ভাইরাল এই তরুণী, এতো টাকার নেপথ্যে কী?

    লাশ ভেবে ‘সেক্স ডল’ নিয়ে তোলপাড়

    সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

    বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা, মানতে হবে যেসব শর্ত

    ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, এখন পর্যন্ত নিহত ১৩২, জরুরি অবস্থা জারি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.