Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

    By নিউজ ডেস্কAugust 11, 2026 1:46 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে (ডিবি) পুলিশ।

    রোববার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী ছিলেন। পরে বাবুপুত্র আনিসুজ্জামান চৌধুরী রনির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

    ২০২৪ সালের অক্টোবরে আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকেও আসামি করা হয়েছে।

    আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তারের কথা শুনেছি। আনোয়ারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleবিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা, মানতে হবে যেসব শর্ত
    Next Article লাশ ভেবে ‘সেক্স ডল’ নিয়ে তোলপাড়

    Related Posts

    রণক্ষেত্র ফরিদপুর, নিহতের সংখ্যা জানা গেল

    August 10, 2026 8:32 PM

    বিয়ের ১৯ বছর পর ছেলের সঙ্গে এসএসসি, মা-ছেলে দুজনেরই জিপিএ-৫

    August 10, 2026 8:16 PM

    এনসিপি নিয়ে সলিমুল্লাহ খানের যে বক্তব্য ঘিরে তোলপাড়

    August 10, 2026 8:00 PM
    Latest News

    টাকার বিছানায় শুয়ে ভাইরাল এই তরুণী, এতো টাকার নেপথ্যে কী?

    টাকার বিছানায় শুয়ে ভাইরাল এই তরুণী, এতো টাকার নেপথ্যে কী?

    লাশ ভেবে ‘সেক্স ডল’ নিয়ে তোলপাড়

    সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

    বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা, মানতে হবে যেসব শর্ত

    ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, এখন পর্যন্ত নিহত ১৩২, জরুরি অবস্থা জারি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.