Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    যে কারণে হঠাৎ জাতিসংঘের সতর্কবার্তা জারি

    By নিউজ ডেস্কAugust 12, 2026 9:45 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত দেশটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই নিষেধাজ্ঞার কারণে লাখো কিশোরী ও তরুণী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সতর্ক করে বলেছে, এই নীতির দীর্ঘমেয়াদি প্রভাব আফগানিস্তানের দক্ষ জনশক্তি গড়ে তোলা, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক কাঠামোর ওপর পড়তে পারে।

    ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর আফগান নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ ধাপে ধাপে সংকুচিত করা হয়। ২০২২ সালের মার্চে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর একই বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে নারীদের শিক্ষাগ্রহণও বন্ধ করে দেওয়া হয়।

    ফলে একটি প্রজন্মের মেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। এর প্রভাব শুধু তাদের ব্যক্তিগত ভবিষ্যৎ নয়, বরং দীর্ঘমেয়াদে আফগানিস্তানের মানবসম্পদ উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিতেও পড়তে পারে।

    ইউনেস্কোর তথ্য অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

    এক বছরে এই সংখ্যা আরও ২ লাখ বেড়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৪০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।

    জাতিসংঘ বলছে, এই নীতির প্রভাব শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি দীর্ঘমেয়াদে দেশটির সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকেও দুর্বল করছে। নারীদের শিক্ষার সুযোগ বন্ধ হওয়ার অর্থ ভবিষ্যতে দক্ষ নারী শিক্ষক, চিকিৎসক, গবেষক ও পেশাজীবীর সংকট আরও তীব্র হওয়া।

    ইউনেস্কোর সমন্বয়ক হোদা জাবেরিয়ান বলেন, ‘শুরু থেকেই আমরা বলে আসছি, শিক্ষার ওপর এই নিষেধাজ্ঞার কারণে একটি প্রজন্মগত ব্যবধান তৈরি হচ্ছে। যারা শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে, তাদের মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা ছিল। এটি আফগানিস্তানের বর্তমান শিক্ষা ব্যবস্থার মানগত ঘাটতির বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরছে।’

    এদিকে, তালেবান প্রশাসন নারী শিক্ষকদের ছেলেদের পড়ানোর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। এতে করে ২০৩০ সালের মধ্যে দেশটিতে যোগ্য নারী শিক্ষকের ঘাটতি ১১ হাজার ছাড়িয়ে যেতে পারে, বলছে জাতিসংঘ।

    তবে দেশটির শিক্ষা সংকট শুধু নারী শিক্ষার নিষেধাজ্ঞাতেই সীমাবদ্ধ নয়। দীর্ঘ সংঘাত, অর্থনৈতিক সংকট ও অবকাঠামোগত দুর্বলতাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। গত ৫ বছরে দেশটিতে বন্ধ হয়ে গেছে প্রায় এক হাজার স্কুল।

    আফগানিস্তানে সামগ্রিক সাক্ষরতার হারও নেমে এসেছে ৩৭ শতাংশে। বিশ্লেষকদের মতে, একটি প্রজন্মকে শিক্ষা থেকে দূরে রাখার এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি মূল্য দিতে হতে পারে পুরো দেশকেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleদ্বিতীয় পদ্মা সেতু কোথায় কবে হবে, জানালেন সেতুমন্ত্রী
    Next Article পে-স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

    Related Posts

    গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প!

    August 12, 2026 10:33 PM

    সশস্ত্র ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত

    August 12, 2026 12:40 PM

    খালে গিয়ে পড়ল বরযাত্রীবাহী অটোরিকশা, ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু

    August 12, 2026 11:29 AM
    Latest News

    সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উপদেষ্টাদেরও

    পে-স্কেল বাস্তবায়নে সরকারের মেগা উদ্যোগ, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন কত

    আসাদুজ্জামানের যে ভয়ঙ্কর রূপের কথা কেউ জানে না

    গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প!

    পে-স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

    যে কারণে হঠাৎ জাতিসংঘের সতর্কবার্তা জারি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.