Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প!

    By নিউজ ডেস্কAugust 12, 2026 10:33 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট প্রকাশের আগেই সেগুলোর নোটিফিকেশন বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    বুধবার (১২ আগস্ট) ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়। এ তথ্য জানিয়েছে সিএনবিসি।

    মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টগুলো প্রায়ই আর্থিক বাজারে প্রভাব ফেলে। এসব পোস্ট প্রকাশের আগাম তথ্য পাওয়ার সুযোগ দেওয়ার বিনিময়ে মাসে সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত নেওয়া হচ্ছে বলেও মামলায় দাবি করা হয়েছে।

    মামলাকারীদের অভিযোগ, ট্রাম্পের পোস্টের আগাম নোটিফিকেশনকে আর্থিক সুবিধা অর্জনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে বাজারে তথ্যের অসম প্রবেশাধিকার তৈরি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন বলে দাবি করা হয়েছে।

    দ্য ইন্টারসেপ্ট মিডিয়া ও অলাভজনক সংগঠন ফ্রিডম অব দ্য প্রেস অ্যাসোসিয়েশন মামলাটি করেছে। তাদের অভিযোগ, ‘ট্রুথ এপিআই’ নামে চালু করা এই সেবা গ্রাহকদের বিপুল অর্থের বিনিময়ে ট্রাম্পের প্রকাশ্য ঘোষণায় অন্যদের চেয়ে আগে প্রবেশাধিকার দিচ্ছে, যা মার্কিন সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর লঙ্ঘন।

    ট্রাম্প মিডিয়া গত জুলাইয়ে জানায়, মাসে সর্বোচ্চ এক লাখ ডলার পরিশোধকারী গ্রাহকদের ট্রাম্প ও প্ল্যাটফর্মের অন্য ব্যবহারকারীদের ‘বাজারে প্রভাব ফেলতে পারে’ এমন পোস্ট আগাম দেখার সুযোগ দেওয়া হবে। এই সেবার নাম দেওয়া হয়েছে ট্রুথ এপিআই।

    মামলায় বলা হয়েছে, ‘বাজারে প্রভাব ফেলতে পারে’ এমন সরকারি তথ্য ব্যক্তিগত কোম্পানির মাধ্যমে অর্থের বিনিময়ে দেওয়ায় এই ব্যবস্থা গুরুতর স্বার্থের সংঘাত তৈরি করেছে।

    এছাড়াও মামলায় তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো, প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয় ও হোয়াইট হাউস অফিসকে বিবাদী করা হয়েছে।

    ট্রাম্প মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকগার্ন জানিয়েছেন, এখন পর্যন্ত ১০টির বেশি প্রতিষ্ঠানের সঙ্গে ট্রুথ এপিআই ব্যবহারের চুক্তি হয়েছে। এসব চুক্তির মাসিক মূল্য সাধারণত ৬০ হাজার থেকে এক লাখ ডলারের মধ্যে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleপে-স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি
    Next Article আসাদুজ্জামানের যে ভয়ঙ্কর রূপের কথা কেউ জানে না

    Related Posts

    যে কারণে হঠাৎ জাতিসংঘের সতর্কবার্তা জারি

    August 12, 2026 9:45 PM

    সশস্ত্র ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত

    August 12, 2026 12:40 PM

    খালে গিয়ে পড়ল বরযাত্রীবাহী অটোরিকশা, ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু

    August 12, 2026 11:29 AM
    Latest News

    সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উপদেষ্টাদেরও

    পে-স্কেল বাস্তবায়নে সরকারের মেগা উদ্যোগ, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন কত

    আসাদুজ্জামানের যে ভয়ঙ্কর রূপের কথা কেউ জানে না

    গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প!

    পে-স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

    যে কারণে হঠাৎ জাতিসংঘের সতর্কবার্তা জারি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.