Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    আওয়ামী লীগের সাবেক এমপি মারা গেছেন

    By নিউজ ডেস্কAugust 13, 2026 7:50 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন।

    বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    তার ছোট ভাই তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে তিনি চাঁদপুর-২ আসনে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

    ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে শিক্ষাজীবন শেষে ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক জীবনের সূচনা হয়।

    সামরিক জীবনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৭ এপ্রিল পর্যন্ত তিনি বিমানবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন।

    অবসর নেওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন মুহাম্মদ রফিকুল ইসলাম।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাদ জুমা ঢাকার এয়ারফোর্স মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleগ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন যে দেশের সাবেক প্রধানমন্ত্রী
    Next Article অবশেষে যে সিদ্ধান্ত পে স্কেল নিয়ে, বেতন যত বাড়ানোর প্রস্তাব, যেভাবে বাস্তবায়ন

    Related Posts

    আসাদুজ্জামানের যে ভয়ঙ্কর রূপের কথা কেউ জানে না

    August 12, 2026 10:43 PM

    রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নিভবে আলোকিত বিলবোর্ড

    August 12, 2026 8:21 PM

    হামলার আশঙ্কা, সারাদেশের বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

    August 12, 2026 8:10 PM
    Latest News

    ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

    হঠাৎ বাংলাদেশ নিয়ে উদ্বেগ জাতিসংঘের! নেপথ্যে যে কারণ

    রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ জানা গেল

    ঈদে মিলাদুন্নবীর তারিখ জানাল ইসলামিক ফাউন্ডেশন

    অবশেষে যে সিদ্ধান্ত পে স্কেল নিয়ে, বেতন যত বাড়ানোর প্রস্তাব, যেভাবে বাস্তবায়ন

    আওয়ামী লীগের সাবেক এমপি মারা গেছেন

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.