Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    ৮ পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন

    By নিউজ ডেস্কAugust 14, 2026 6:34 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    নির্বাচনি দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের আট সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন চলাকালীন সময়ে পাকিস্তানশাসিত কাশ্মীরে বড় ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    শুক্রবার (১৪ আগস্ট) পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে আজাদ কাশ্মীর পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকত এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। সংগঠনটির সদস্যরা আটজন হাইওয়ে পুলিশ সদস্যকে অপহরণ করে তাদের হেফাজতে রেখেছে। অপহৃত পুলিশ সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

    পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সহিংসতা ও অপকর্ম চালিয়ে রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষতি করা হলে বা তাদের পরিবারের ওপর হুমকি অব্যাহত থাকলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে সাধারণ জনগণকে এসব উসকানিমূলক কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনের প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

    পুলিশের মুখপাত্র বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে জেএএসি কোনো শান্তিপূর্ণ সংগঠন নয়। বরং সংগঠনটি সহিংসতার মাধ্যমে রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি বলেন, পাকিস্তান রাষ্ট্র কখনো দুর্বল ছিল না এবং এখনো নয়। পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্র সব সময় সংযম দেখিয়েছে। তবে অধিকার আদায়ের নামে সহিংস কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি। এ সময় স্থানীয় জনগণকে জেএএসি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, অঞ্চলের মানুষ নির্বাচনে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন, নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

    উল্লেখ্য, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত আসনগুলোর বিষয়ে বিরোধকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই অঞ্চলটিতে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের পরিবেশ বিরাজ করছে। এর মাঝেই নির্বাচন প্রক্রিয়া চলাকালে এই অপহরণের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleমন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, জানা গেল কে কোন দ্বায়িত্বে
    Next Article ফেসবুকে আওয়ামী লীগের সময়ের এসবি প্রধান মনিরুলের রহস্যময় পোস্ট

    Related Posts

    উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা, নেপথ্যে কী

    August 14, 2026 7:01 PM

    হঠাৎ বাংলাদেশ নিয়ে উদ্বেগ জাতিসংঘের! নেপথ্যে যে কারণ

    August 13, 2026 10:54 PM

    গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন যে দেশের সাবেক প্রধানমন্ত্রী

    August 13, 2026 7:45 PM
    Latest News

    গ্যাস সংকটে এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ

    এবার তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার রহস্য উন্মোচন

    রাজধানীতে নাশকতার শঙ্কা, উত্তেজনা চরমে

    মন্ত্রিসভা কি বড় হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন করে আলোচনায় কে এই হেভিওয়েট

    উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা, নেপথ্যে কী

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.