Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    এবার তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার রহস্য উন্মোচন

    By নিউজ ডেস্কAugust 14, 2026 8:28 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সফরে যাবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটা দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন।

    দেশটির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তার সফরের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, গত ১০ আগস্ট ঢাকায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় ৪৫ মিনিটের ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ও গঠনমূলক পথে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও গুরুত্ব পায় বলে দাবি করেছে দ্য ট্রিবিউন।

    বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। এর আগে জুলাইয়ের শেষ দিকেও তিনি বলেছিলেন, তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

    দ্য ট্রিবিউনের দাবি, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা না হলে আগামী সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করবেন না তারেক রহমান। সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরের ক্ষেত্রেও একই অবস্থান প্রযোজ্য হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য এবং আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে ঢাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় বলে দাবি করা হয়েছে।

    শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা এর আগে একাধিকবার দিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারতও অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভারতের বক্তব্য, বিষয়টি সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া ও আইনগত দিক বিবেচনা করে পরীক্ষা করা হচ্ছে।

    আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও আয়োজক দেশ হিসেবে ভারত সদস্য নয় এমন দেশগুলোর নেতাদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleরাজধানীতে নাশকতার শঙ্কা, উত্তেজনা চরমে
    Next Article গ্যাস সংকটে এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ

    Related Posts

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    August 14, 2026 9:00 PM

    রাজধানীতে নাশকতার শঙ্কা, উত্তেজনা চরমে

    August 14, 2026 7:57 PM

    মন্ত্রিসভা কি বড় হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

    August 14, 2026 7:31 PM
    Latest News

    যে কারণে হঠাৎ গোপালগঞ্জকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি

    গ্যাস সংকটে এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ

    এবার তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার রহস্য উন্মোচন

    রাজধানীতে নাশকতার শঙ্কা, উত্তেজনা চরমে

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.