Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    যে কারণে হঠাৎ গোপালগঞ্জকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে

    By নিউজ ডেস্কAugust 14, 2026 9:13 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম শাহাদাত বার্ষিকী আগামীকাল শনিবার (১৫ আগস্ট)।

    ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ জেলার স্পর্শকাতর স্থানগুলো জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে।

    জেলা ও দয়রা জজের বাস ভবনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা রাখা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এছাড়া বিভিন্ন সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আইন শৃংখলারক্ষা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের আশপাশে আইন শৃংখলা বাহিনী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সের আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ওই এলাকায় যানবাহন চলাচল সীমিতি করা হয়েছে। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার ঝঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

    গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের তথ্য জানিয়ে বলেন, ‘১৫ আগস্ট নয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতি দিয়ে দিয়ে বিজিবি মোতায়ন করা হবে সেটি আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটি আমাদের রুটিন কাজেরই অংশ। ’

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Article২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    Related Posts

    ফেসবুকে আওয়ামী লীগের সময়ের এসবি প্রধান মনিরুলের রহস্যময় পোস্ট

    August 14, 2026 6:42 PM

    রণক্ষেত্র নেত্রকোণা, আহত ৫৬

    August 14, 2026 6:20 PM

    আওয়ামী লীগের সাবেক এমপি মারা গেছেন

    August 13, 2026 7:50 PM
    Latest News

    যে কারণে হঠাৎ গোপালগঞ্জকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি

    গ্যাস সংকটে এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ

    এবার তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার রহস্য উন্মোচন

    রাজধানীতে নাশকতার শঙ্কা, উত্তেজনা চরমে

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.