Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    ভেঙ্গে যাওয়া বিয়ের কনের বাড়ির পাশেই বিয়ে করলেন আলোচিত সেই জাপান প্রবাসী

    By নিউজ ডেস্কAugust 19, 2026 2:54 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    খাবারে খাসি না পেয়ে বিয়ের আসর থেকে চলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার সেই জাপানপ্রবাসী অবশেষে বিয়ে করেছেন। এবার বড় খাসির খদর দিয়েই বিয়ে করেছেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে কনের মামার বাড়ি কসবা উপজেলার নেয়ামত গ্রামে। আর কনের বাড়ি আগের কনের পাশের গ্রাম আখাউড়া উপজেলার নুরপুর গ্রামে।

    মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে প্রবাসী জুনায়েদ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

    পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।’

    জানা গেছে, প্রবাসী জুনায়েদ মিয়ার স্ত্রীর নাম জান্নাত আক্তার। তিনি আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী জান্নাত। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে। জুনায়েদ মিয়ার বাড়িও একই গ্রামে। নতুন বিয়েতে ৬ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে।

    এর আগে সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খদরে (বড় থালায় বিশেষ আয়োজন) খাসি না পাওয়ায় বিয়ে না করেই চলে গেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া। উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

    বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে বর জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন বলে জানা গেছে। পরে ফুল ও গেটের আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।

    একপর্যায়ে আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য খদরে খাবার দেওয়া হয়। এ সময় খদরে খাসি না থাকায় জুনায়েদ আপত্তি জানান। তিনি খাসি ছাড়া খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান।

    এ সময় কনে পক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে তিনি সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত বিয়ে না করেই একা কনের বাড়ি থেকে ফিরে যান জুনায়েদ।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleখাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়ার বিষয়ে মুখ খুললেন সেই বর
    Next Article আওয়ামী লীগের হেভিওয়েট নেতা মারা গেছেন

    Related Posts

    আওয়ামী লীগের হেভিওয়েট নেতা মারা গেছেন

    August 19, 2026 3:07 PM

    খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়ার বিষয়ে মুখ খুললেন সেই বর

    August 18, 2026 11:32 PM

    তিন দিনের ছুটি নিয়ে সাড়ে ৩ বছর যুক্তরাষ্ট্রে প্রধান শিক্ষক, তুলছেন বেতন

    August 18, 2026 7:26 PM
    Latest News

    আওয়ামী লীগের হেভিওয়েট নেতা মারা গেছেন

    ভেঙ্গে যাওয়া বিয়ের কনের বাড়ির পাশেই বিয়ে করলেন আলোচিত সেই জাপান প্রবাসী

    খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়ার বিষয়ে মুখ খুললেন সেই বর

    তিন দিনের ছুটি নিয়ে সাড়ে ৩ বছর যুক্তরাষ্ট্রে প্রধান শিক্ষক, তুলছেন বেতন

    চালুর প্রথম দিনেই নারীদের ‌পিংক বাসে বলাকার ধাক্কা, অতঃপর…

    সামনে ৬ দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.