Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা

    By নিউজ ডেস্কAugust 13, 2026 11:05 AMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারি উভয় খাতে ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ২৮ আগস্ট (শুক্রবার) ঈদে মিলাদুন্নবীর ছুটি পালন করবেন দেশটির নাগরিকেরা।

    এই ঘোষণার ফলে দেশটিতে যাদের স্বাভাবিক সাপ্তাহিক ছুটি শনি ও রোববার, তারা টানা তিন দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। তবে শারজাহ প্রদেশের সরকারি কর্মচারীরা তাদের নিয়মিত সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে আগে থেকেই শুক্রবারে ছুটি পেয়ে থাকেন।

    ১২ রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন।

    এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

    এক সময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানান অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত।

    এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তায়ালা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন এই ধরাধমে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleসরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উপদেষ্টাদেরও
    Next Article এনআইডি সংশোধনে বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

    Related Posts

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন করে আলোচনায় কে এই হেভিওয়েট

    August 14, 2026 7:13 PM

    মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, জানা গেল কে কোন দ্বায়িত্বে

    August 14, 2026 6:26 PM

    স্বরাষ্ট্রে বড় চমক, এক হেভিওয়েট নিয়ে সরগরম বিএনপির অন্দরমহল

    August 14, 2026 6:08 PM
    Latest News

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন করে আলোচনায় কে এই হেভিওয়েট

    উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা, নেপথ্যে কী

    ফেসবুকে আওয়ামী লীগের সময়ের এসবি প্রধান মনিরুলের রহস্যময় পোস্ট

    ৮ পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন

    মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, জানা গেল কে কোন দ্বায়িত্বে

    রণক্ষেত্র নেত্রকোণা, আহত ৫৬

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.