Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    এক বাড়ি থেকে উদ্ধার ২৪ মরদেহ

    By নিউজ ডেস্কSeptember 1, 2026 9:19 AMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। গত বুধবারের দুর্যোগে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ৯৫০ ছাড়িয়ে গেছে এবং এখনও প্রায় চার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আর এর মধ্যেই নেপালের বিদুর এলাকায় একটি বাড়ি থেকে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই বাড়ির মাটির নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে।

    সংবাদমাধ্যম সিএনএন বলছে, নেপালের বন্যাকবলিত বিদুর এলাকায় একটি বাড়ি থেকে ২৪টি মরদেহ উদ্ধার করার বিষয়টি পুলিশ সুপার বিপিন রেগমি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের ধারণা, সেখানে মাটির নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে’।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ওই এলাকায় আবারও উদ্ধার অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

    এদিকে বেত্রাবতী পৌরসভার কর্মকর্তা মঙ্গল তামাং জানান, কাদামাটির নিচে চাপা পড়া মরদেহগুলোর মধ্যে একটি মরদেহ শিশুর। বাকি সবাই প্রাপ্তবয়স্ক। তিনি বলেন, ছয়টি মরদেহ হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেয়া হয়েছে। অন্য মরদেহগুলো আপাতত ওই শহরেই রয়েছে। সেগুলোও পরে নেপালের রাজধানীতে নেয়া হবে।

    মঙ্গল তামাং বলেন, ‘আমরা ওই একই জায়গা এবং আশপাশের বাড়িগুলোতে আবারও তল্লাশি চালানোর পরিকল্পনা করছি।’

    অন্যদিকে নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯৫০ ছাড়িয়ে গেছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় অন্তত ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। আর চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটিতে বন্যায় অন্তত ১৬ জন মারা গেছেন।

    এনডিআরআরএমএ জানিয়েছে, নেপালে এই দুর্যোগে আরও ৩ হাজার ৯২৫ জন নিখোঁজ রয়েছেন। আর সিসিটিভির তথ্য অনুযায়ী, চীনে নিখোঁজ রয়েছেন অন্তত ৫৪৬ জন।

    নেপালের রাজধানী কাঠমান্ডুতে ঘটনাস্থলে থাকা সিএনএনের সাংবাদিক অ্যান্ডারসন কুপার গত সপ্তাহের বন্যার পানিকে ‘অনেকটা তরল সিমেন্টের মতো’ বলে বর্ণনা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleঅবশেষে রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা
    Next Article নাগাসাকির স্মৃতি যেন ফিরল নেপালে, ছোট বোনকে পিঠে বেঁধে বাবা-মাকে খুঁজছে খুদে বালক, ভিডিও ভাইরাল

    Related Posts

    নাগাসাকির স্মৃতি যেন ফিরল নেপালে, ছোট বোনকে পিঠে বেঁধে বাবা-মাকে খুঁজছে খুদে বালক, ভিডিও ভাইরাল

    September 1, 2026 10:25 AM

    বাড়িতে প্রেমিককে নিয়ে মায়ের মদ্যপান, দেখে যে কান্ড ঘটালো ছেলে

    August 31, 2026 11:10 AM

    আদালতের চেম্বারেই নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বিচারকের অনৈতিক সম্পর্ক, অতঃপর…

    August 31, 2026 9:01 AM
    Latest News

    নাগাসাকির স্মৃতি যেন ফিরল নেপালে, ছোট বোনকে পিঠে বেঁধে বাবা-মাকে খুঁজছে খুদে বালক, ভিডিও ভাইরাল

    এক বাড়ি থেকে উদ্ধার ২৪ মরদেহ

    অবশেষে রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা

    যে কারণে ভাত রান্নার পর ভুলেও দ্বিতীয়বার গরম করবেন না!

    ৯ম পে-স্কেল অনুমোদন

    সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.