Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    অর্থনীতি

    এবার লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়ল যে তেলের দাম

    By নিউজ ডেস্কAugust 9, 2026 7:59 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    আগস্ট মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

    রোববার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।

    বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

    এর আগে চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিলও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়।

    এরপর মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুন মাসে তা আরও কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

    সর্বশেষ আগস্ট মাসে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়ে প্রতি লিটার ১৫৯ টাকা ৫২ পয়সা করা হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleবিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে যার নাম
    Next Article রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন শুনে যা বললেন মির্জা ফখরুল

    Related Posts

    ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার

    August 6, 2026 5:48 PM

    ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ নিয়ে নতুন তথ্য

    August 3, 2026 10:26 PM
    Latest News

    রেজাল্ট এখনও পাননি, সহজে দেখুন এখানে

    পরিচয় জানা গেল আগুনে পুড়ে নিহত ১৬ বাংলাদেশির

    নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

    হঠাৎ ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    কানাডায় জরুরি অবস্থা জারি, সরিয়ে নেওয়া হচ্ছে দুই শহরের বাসিন্দাদের

    নতুন দায়িত্ব পেলেন ছয় মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.