Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    এসএসসিতে প্রতিষ্ঠানটির ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫ পেল

    By নিউজ ডেস্কAugust 10, 2026 3:00 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

    চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। গত বছরও ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল।

    সোমবার (১০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ এস এম ফয়সল পিএসসি।

    তিনি জানান, চমৎকার এই ফলাফলের পেছনে সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অবিরাম অধ্যবসায়কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

    অধ্যক্ষ আরও জানান, ক্যাডেট কলেজে অনুসরণকৃত শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির ফলেই ক্যাডেটরা প্রতি বছর একাডেমিকে দৃষ্টান্তমূলক ফল করে আসছে। নিয়মানুবর্তিতা ও অধ্যবসায় থাকলে অল্প সময়ের পাঠপরিক্রমাতেও বড় অর্জন সম্ভব, ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে সেটিই প্রমাণ করে আসছে।

    ক্যাডেটদের আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আশাবাদ ব্যক্ত করে এই আনন্দঘন দিনে ক্যাডেট ও তাদের অভিভাবকদের কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleএমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে রাষ্ট্রপতি পদে অলি আহমদই বিজয়ী হতেন
    Next Article হঠাৎ বাংলাদেশ সফরে ভারতের ‘র’ প্রধান!

    Related Posts

    তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

    August 10, 2026 4:30 PM

    এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে রাষ্ট্রপতি পদে অলি আহমদই বিজয়ী হতেন

    August 10, 2026 2:47 PM

    নতুন নিয়মে এসএসসি খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে

    August 10, 2026 2:26 PM
    Latest News

    তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

    হঠাৎ বাংলাদেশ সফরে ভারতের ‘র’ প্রধান!

    এসএসসিতে প্রতিষ্ঠানটির ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫ পেল

    এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে রাষ্ট্রপতি পদে অলি আহমদই বিজয়ী হতেন

    মির্জা ফখরুল রাষ্ট্রপতি, এবার যাকে করা হচ্ছে বিএনপির মহাসচিব

    নতুন নিয়মে এসএসসি খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.