Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    ছাত্রদলের নতুন কমিটিতে সেক্রেটারি পদে আলোচনায় যার নাম

    By নিউজ ডেস্কAugust 14, 2026 4:38 PMNo Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে আসছে এক নতুন অধ্যায়। সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত পেলে যেকোনো মুহূর্তে আত্মপ্রকাশ করতে পারে বলে নির্ভরযোগ্য দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

    বিশেষ করে ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের কঠিন আন্দোলনে আপসহীন ভূমিকার কারণে নতুন এই কমিটিতে সভাপতি পদে বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের নাম সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।

    অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে এগিয়ে রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।

    এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রধান তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ছাত্রদলের বিদায়ী শীর্ষ পাঁচ নেতা। বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে বর্তমান নেতৃত্ব থেকে বিদায় জানানো হয়।

    বৈঠক সূত্রে জানা যায়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সুপার ফাইভের (পাঁচ শীর্ষনেতা) কাছ থেকে গোপন ব্যালটে নতুন নেতৃত্বের নাম সংগ্রহ করেছেন। সবকিছু যাচাই-বাছাই করে যেকোনো মুহূর্তে তিনি নতুন কমিটি ঘোষণা করবেন।

    বিদায়ী নেতাদের উদ্দেশে দলীয় প্রধান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্রদল অসামান্য আন্দোলন ও সংগ্রাম করেছে। রাজপথের এই লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

    বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাশিরের নেতৃত্বে এর আগে রেকর্ডসংখ্যক ইউনিটের সফল কমিটি গঠিত হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হওয়ায় নিয়মতান্ত্রিক ও সাংগঠনিক গতিশীলতা বজায় রাখতে দ্রুত নতুন নেতৃত্ব আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    নতুন কমিটি নিয়ে বিএনপির নয়াপল্টন ও গুলশান কার্যালয়ের ভেতরের খবর বলছে, সভাপতি পদের দৌড়ে আমান অন্য সবার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন এবং সেক্রেটারি পদের দৌড়ে ইয়াহিয়া এগিয়ে।

    নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান নতুন সভাপতি পদের তালিকায় থাকা অন্য সবার চেয়ে নেতৃত্বগুণে অনেকটাই এগিয়ে রয়েছেন। আর বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সেক্রেটারি হওয়ার পথে রয়েছেন।

    দলীয় আরেকটি সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে এই দুজনের হাতেই উঠছে ছাত্রদলের পরবর্তী নেতৃত্ব।

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদের ডেকেছিলেন এবং আমাদের মতামত নিয়েছেন। অভিভাবক হিসেবে তিনি যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন।

    বৈঠকে অংশ নেওয়া আরেকজন নেতা বলেন, দলীয় প্রধান আমাদের কাছে নতুন নেতৃত্বের পছন্দের তালিকা চেয়েছেন। গোপন ব্যালটে আমরা তা চেয়ারম্যানকে জানিয়েছি এবং চেয়ারম্যান তা গ্রহণ করেছেন। এগুলোসহ সবকিছু যাচাই-বাছাই করে যেকোনো মুহূর্তে তিনি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করতে পারেন।

    এদিকে সভাপতি ও সেক্রেটারি পদে আমানউল্লাহ আমান ও আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার নাম শীর্ষে থাকলেও, এসব পদে বেশ কয়েকজন পরীক্ষিত ছাত্র নেতার নাম দারুণভাবে আলোচনায় রয়েছে।

    সম্ভাব্যদের তালিকায় শক্ত অবস্থানে আছেন- সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleতারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির আবেগঘন বার্তা
    Next Article নতুন করে মন্ত্রী হচ্ছেন আরও ৪ জন, যাদের নাম আলোচনায়

    Related Posts

    ছাত্রদলের নতুন সভাপতি পদে যিনি এগিয়ে

    August 14, 2026 5:01 PM

    তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির আবেগঘন বার্তা

    August 14, 2026 4:29 PM

    তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ, যে কোনো সময় নতুন কমিটি

    August 14, 2026 4:24 PM
    Latest News

    ছাত্রদলের নতুন সভাপতি পদে যিনি এগিয়ে

    নতুন করে মন্ত্রী হচ্ছেন আরও ৪ জন, যাদের নাম আলোচনায়

    ছাত্রদলের নতুন কমিটিতে সেক্রেটারি পদে আলোচনায় যার নাম

    তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির আবেগঘন বার্তা

    তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ, যে কোনো সময় নতুন কমিটি

    ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.