Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করল বিএনপি

    By নিউজ ডেস্কAugust 20, 2026 6:54 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

    এর আগে বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটগ্রহণ শেষে বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীকে মনোনীত করার ঘোষণা এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দেখা গেল না ৩ এমপিকে, তারা কারা?

    Related Posts

    বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে চমক, আলোচনায় যাদের নাম

    August 17, 2026 3:09 PM

    যে ৩ শর্ত মানলে ভারত সফরে যাবেন তারেক রহমান

    August 16, 2026 6:24 PM

    শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা

    August 15, 2026 10:38 PM
    Latest News

    দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করল বিএনপি

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দেখা গেল না ৩ এমপিকে, তারা কারা?

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির যে এমপি

    ‘অল্প’ টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি বিক্রেতা সুমাইয়া

    মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.