Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    দীর্ঘ অপেক্ষার অবসান, পে-স্কেল নিয়ে স্পষ্ট বার্তা অর্থমন্ত্রীর

    By নিউজ ডেস্কAugust 17, 2026 6:47 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল চলতি বছরেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সরকার শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে বলেও জানিয়েছেন তিনি।

    সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নতুন পে-স্কেল নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

    পে কমিশনের সুপারিশ নিয়ে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে কমিশনের বিভিন্ন বিষয় রয়েছে এবং সব দিকই সরকার পর্যালোচনা করছে। বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে। এ জন্য পরবর্তী সময়ে আবারও বৈঠক করা হবে।

    পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

    তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি। পে-স্কেল ঘোষণার সময় এ বিষয়ে সরকারের অবস্থান ও করণীয় জানানো হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

    ফলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার নতুন বেতন কাঠামো চলতি বছরেই কার্যকর হওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা পাওয়া গেল। তবে এর সুনির্দিষ্ট কাঠামো, বাস্তবায়নের পদ্ধতি ও অন্যান্য শর্ত চূড়ান্ত করতে আরও আলোচনা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleপে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো
    Next Article ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা

    Related Posts

    তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ

    August 18, 2026 2:36 PM

    সচিবদের স্বাক্ষর শেষ, অবশেষে সরকারি কর্মচারীদের বেতন কার কত বাড়ল

    August 18, 2026 12:35 PM

    পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো

    August 17, 2026 6:39 PM
    Latest News

    বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ! এটিসি ভবনে আগুন, নিমেষে ছড়িয়ে পড়ল আতঙ্ক

    বদলে গেল এয়ারটেলের নাম কোনো পরিবর্তন কি থাকছে?

    তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ

    শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    সচিবদের স্বাক্ষর শেষ, অবশেষে সরকারি কর্মচারীদের বেতন কার কত বাড়ল

    ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.