Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    বিনোদন

    দেশের জনপ্রিয় অভিনেত্রী আর নেই

    By নিউজ ডেস্কAugust 4, 2026 10:03 AMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

    সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

    অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সোমবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি পোস্ট করে সেখানে এ তথ্য জানান তিনি।

    জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও অভিনয় চালিয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না।

    মৃত্যুর আগে তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন। তবে অসুস্থতার কারণে কিছুদিন ধরে ওই নাটকের শুটিংয়ে অনিয়মিত ছিলেন।

    দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সংশপ্তক’ (১৯৮৭), ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleবাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
    Next Article বাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী: আলোচনায় যাদের নাম
    Latest News

    পুলিশকে বিয়ে করায় নিজ মেয়েকে হত্যা করলেন বাবা

    ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থান জানালেন জয়সওয়াল

    তিনজনের মরদেহ উদ্ধার, প্রত্যেকের শরীরে হাতুড়ি ও রডের আঘাতের চিহ্ন

    মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, নতুন যাদের নাম আলোচনায়

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ঘোষণা

    অল্পের জন্য রক্ষা পেলেন রাশেদ খান, হাসপাতালে ভর্তি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.