Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জেলা সংবাদ

    পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে প্রবেশের কিছুক্ষণ পর যুবক নেতার মৃত্যু

    By নিউজ ডেস্কAugust 4, 2026 5:41 AMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    পটুয়াখালীর যৌনপল্লীতে এসে রাসেল (৪৫) ওরফে কালা রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী শহরের সদর রোডসংলগ্ন যৌনপল্লি এলাকার মনু মিয়ার বাড়িতে নাজমা নামে পরিচিত এক নারীর কক্ষ থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত রাসেলের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামে। তিনি ওই গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে কালা রাসেল যৌনপল্লীর মনু মিয়ার বাড়িতে নাজমার কক্ষে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা পর, বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কক্ষের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় পায়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী নারী বলেন, “আমাকে পাশের ঘরের একজনে কল দিয়া জানাইছে- বান্ধবী একটা লোক আসছে, নাজমার ঘরে কাম করার পর নাকি লোকটা নাকি অসুস্থ্য হইয়া পড়ছে। গামছা পরা অবস্থায় গোসল করার আগ মুহুর্তে দুইটা ঢেকুর দিয়া অচেতন হইয়া পড়ছে। আমি এটা শুনে পুলিশ ফাঁড়িতে জানাইছি, তারপর পুলিশ আসছে।”

    স্থানীয়দের ধারনা, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারনে ওই যুবকের মৃত্যু হতে পারে।

    পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleসমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ

    Related Posts

    ১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

    August 3, 2026 10:55 PM

    যুবদল নেতার কব্জি কেটে দিলেন আ’লীগ নেতা

    August 3, 2026 9:50 PM

    প্রবাসফেরত অসুস্থ স্বামীকে রাতের আঁধারে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সন্তানরা

    August 3, 2026 7:28 PM
    Latest News

    পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে প্রবেশের কিছুক্ষণ পর যুবক নেতার মৃত্যু

    সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ

    দেশে ফিরতে পারবে কিনা মির্জা আব্বাস, জানা গেল সর্বশেষ অবস্থা

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য জানালেন ইসি সচিব

    অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, যা জানা গেল

    বিয়ের ছয় বছর পর জানা গেল তারা ভাই-বোন

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.