Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে পাটওয়ারীর পোস্ট ভাইরাল

    By নিউজ ডেস্কJuly 30, 2026 6:46 PMUpdated:July 30, 2026 6:52 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি পোস্ট দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

    পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘প্রিয় তারেক রহমান, আপনার রাজনৈতিক কৌশল কি সহিংসতা, ভীতি সৃষ্টি এবং বিরোধী মত দমনের ওপর নির্ভরশীল? বাংলাদেশের জনগণ আর রক্তপাত দেখতে চায় না; তারা এই প্রশ্নের সুস্পষ্ট উত্তর চায়।’

    বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এই পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পাটওয়ারীর এ পোস্টেটি মাত্র ৩০ মিনিটের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টে সাড়ে ১৪ হাজার লাইক, ১ হাজার ৩শ কমেন্ট ও শেয়ার হয় ১৬০ বার।

    এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। পরে সন্ধ্যায় শহরে এনসিপির প্রতিবাদ মিছিল বের হলে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হবিগঞ্জ টাউন হলের সামনে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

    সমাবেশ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহর সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে স্টাফ কোয়ার্টার এলাকায় তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সার্কিট হাউসে পৌঁছে যান।

    এর কিছুক্ষণ পর পেছনে থাকা সারজিস আলমের গাড়িকেও ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে তার গাড়ি শহরের সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নেয়। খবর পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ভবনটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সারজিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।

    এনসিপির নেতা-কর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে এনসিপির মিডিয়া টিম বহনকারী একটি মাইক্রোবাস সার্কিট হাউসে প্রবেশ করলে হামলাকারীরা সেখানে ঢুকে গাড়ি ভাঙচুর করে। এ সময় সাংবাদিকদের মুঠোফোন ও ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়।

    ঘটনার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল নেতা-কর্মী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা নেয়নি। হামলায় তাদের মিডিয়া টিমের সদস্য, চালক ও স্থানীয় নেতা-কর্মীরা গুরুতর আহত হয়েছেন। কারও হাত-পা ভেঙে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Article‘আজ থেকে আমি চুপ থাকব’, হঠাৎ কেন এমন ঘোষণা দিলেন পাটওয়ারী?
    Next Article তামিমের গন্তব্য এবার ভারতে, সফরের নেপথ্যে কী?

    Related Posts

    ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    July 30, 2026 11:50 PM

    বিএনপিকে নিয়ে সারজিসের দুই শব্দের চাঞ্চল্যকর ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাইরাল

    July 30, 2026 9:08 PM

    আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস

    July 30, 2026 9:00 PM
    Latest News

    ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী, জানা গেল কে কোন দায়িত্বে

    ইস্তফা দিয়েছেন মোদি! নেটদুনিয়ায় ভাইরাল সই করা পদত্যাগপত্র, ফ্যাক্ট চেকে উঠে এল সত্যিটা

    ভাইরাল ‘মোদির পদত্যাগপত্র’ আসল নাকি ভুয়ো? সরকারি ফ্যাক্ট-চেকে মিলল চাঞ্চল্যকর সত্য

    সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে

    এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.