Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, অত:পর…

    By নিউজ ডেস্কAugust 28, 2026 2:26 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন তারা।

    বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় ঘটেছে এ ঘটনা। 

    বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

    আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। এসময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

    তিনি আরও জানান, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleবাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, সামনে এল নতুন তথ্য
    Next Article গোসল করতে নেমে এক সঙ্গে ৫ শিশুর মৃত্যু

    Related Posts

    ভেসে এল ৭ নেপালির মরদেহ

    August 29, 2026 9:14 AM

    শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর করুণ মৃত্যু

    August 27, 2026 10:21 PM

    নেপালে তৈরি হয়েছে নতুন আরেক মৃত্যুফাঁদ! 

    August 27, 2026 8:45 PM
    Latest News

    ভেসে এল ৭ নেপালির মরদেহ

    কেন রাতে বাসা থেকে বের হন বাইকে থাকা ওই তরুণী, জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য

    বাইকের সেই তরুণীর সন্ধান মিলেছে, যা জানালেন তিনি

    গোসল করতে নেমে এক সঙ্গে ৫ শিশুর মৃত্যু

    বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, অত:পর…

    বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, সামনে এল নতুন তথ্য

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.