Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুইজন, কে পেলেন কোন মন্ত্রণালয়?

    By নিউজ ডেস্কAugust 20, 2026 11:42 AMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল না হলেও নতুন করে যুক্ত হচ্ছেন আরও দুই সংসদ সদস্য। বান্দরবান থেকে নির্বাচিত সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে।

    আগামী ২০ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন রাষ্ট্রপতির শপথের পর তার কাছ থেকেই মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারা। রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথ নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২১ বা ২২ আগস্ট এ শপথ অনুষ্ঠান হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী। বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াকে পাহাড়ি এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের বিষয়টিও এতে গুরুত্ব পাবে বলে তাদের ধারণা।

    অন্যদিকে গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছিল। এবার তার নিয়োগও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে এর আগে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। প্রায় দুই মাস পর মন্ত্রণালয়টি নতুন মন্ত্রী পেতে যাচ্ছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই সঙ্গে তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।

    এদিকে বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন দুই সদস্য যোগ হলে মন্ত্রিসভার আকার আরও বাড়বে।

    মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, দুজনকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তাদের নাম ও মন্ত্রণালয়ও ঠিক করা আছে। আগামী ২০ আগস্ট এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে।

    তবে সাচিং প্রু জেরী গণমাধ্যমকে বলেছেন, মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

    নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মন্ত্রিসভায় এই সংযোজন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনের পর তিন কার্যদিবসের মধ্যে নতুন রাষ্ট্রপতিকে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে ২১ অথবা ২২ আগস্ট বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleমন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুইজন, কে পেলেন কোন মন্ত্রণালয়?
    Next Article সৌদি আরবে ১৩৩ দেশকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন যে বাংলাদেশি

    Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির যে এমপি

    August 20, 2026 2:39 PM

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ সদস্যদের জন্য জরুরি ৯ নির্দেশনা

    August 20, 2026 12:18 PM

    সৌদি আরবে ১৩৩ দেশকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন যে বাংলাদেশি

    August 20, 2026 12:04 PM
    Latest News

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির যে এমপি

    ‘অল্প’ টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি বিক্রেতা সুমাইয়া

    মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ সদস্যদের জন্য জরুরি ৯ নির্দেশনা

    সাবধান! ১০ টাকায় মোবাইল সিম বিক্রি করে চলছে ভয়াবহ বিকাশ প্রতারণা

    সৌদি আরবে ১৩৩ দেশকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন যে বাংলাদেশি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.