Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    মন্ত্রীর পথসভায় পিস্তলসহ যুবক আটক, যা জানা গেল

    By নিউজ ডেস্কAugust 7, 2026 8:35 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে তানিম নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়। আটক যুবক নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।

    নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন।

    ওসি জানান, মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে পিস্তলসহ তাকে আটক করে নাটোর সদর থানার হেফাজতে নেয়া হয়েছে।

    তবে আটক যুবক দাবি করেন, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। নিজের আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে এনেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন।

    পর্যটন মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleমির্জা ফখরুলই কি হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? শেষ মুহূর্তের আলোচনায় আরও যাদের নাম
    Next Article রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

    Related Posts

    মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন মুখ, আলোচনায় যাদের নাম

    August 8, 2026 9:01 AM

    রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

    August 7, 2026 8:42 PM

    যে কারণে ইসলাম গ্রহণ করেন অভিনেত্রী দীপিকা কাকার

    August 7, 2026 7:07 PM
    Latest News

    মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন মুখ, আলোচনায় যাদের নাম

    জয় সভাপতি, নওফেল সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা

    ২ বছরের জন্য নিষিদ্ধ হলেন হামজা

    অবশেষে কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? শীর্ষে যার নাম

    ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

    রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.