Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    যে কারণে হঠাৎ করে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

    By নিউজ ডেস্কAugust 12, 2026 9:30 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

    দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

    রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার প্রস্তুতি নেওয়া হয়েছে।

    এ বিষয়ে বুধবার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাবো।’

    এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

    বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকের পরই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানা যেতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleরাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নিভবে আলোকিত বিলবোর্ড
    Next Article দ্বিতীয় পদ্মা সেতু কোথায় কবে হবে, জানালেন সেতুমন্ত্রী

    Related Posts

    পে-স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

    August 12, 2026 10:25 PM

    দ্বিতীয় পদ্মা সেতু কোথায় কবে হবে, জানালেন সেতুমন্ত্রী

    August 12, 2026 9:35 PM

    hi

    August 12, 2026 1:01 PM
    Latest News

    পে-স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

    যে কারণে হঠাৎ জাতিসংঘের সতর্কবার্তা জারি

    দ্বিতীয় পদ্মা সেতু কোথায় কবে হবে, জানালেন সেতুমন্ত্রী

    যে কারণে হঠাৎ করে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

    রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নিভবে আলোকিত বিলবোর্ড

    হামলার আশঙ্কা, সারাদেশের বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.