Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    রণক্ষেত্র গোপালগঞ্জ, আহত ১০

    By নিউজ ডেস্কAugust 15, 2026 9:47 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

    শনিবার (১৫ আগস্ট) জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মুন্সির চর ও উত্তরপাড়া এলাকার যুবকদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বেশ কিছুদিন ধরে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গত শুক্রবার রাতে উপজেলার গিমাডাঙ্গা আজিমবাজার এলাকায় দুই পক্ষের লোকজনের দেখা হলে প্রথমে চরম কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ভয়াবহ মারামারিতে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত মো. মোরসালিন (১৭), মোহাম্মদ রাকিব মোল্লা (২০), তামিম শেখ (১৫), আবির শেখ (১৮) এবং মো. রইছ মোল্লাকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ ঘটনার পর টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আজিম বাজারের মারামারির ঘটনায় থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleহামলার কারণ জানালেন আমির হামজা
    Next Article মির্জা ফখরুলকে নিয়ে বিএনপি এমপির কুরুচিপূর্ণ পোস্ট ভাইরাল

    Related Posts

    বিয়ে করলেন জাকসু নেত্রী মেঘলা, জানা গেল স্বামীর পরিচয়

    August 15, 2026 11:23 PM

    মির্জা ফখরুলকে নিয়ে বিএনপি এমপির কুরুচিপূর্ণ পোস্ট ভাইরাল

    August 15, 2026 10:17 PM

    অপু বিশ্বাসকে অজ্ঞান করে ছিনতাইয়ের পর রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা

    August 15, 2026 8:50 PM
    Latest News

    বিয়ে করলেন জাকসু নেত্রী মেঘলা, জানা গেল স্বামীর পরিচয়

    প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত

    শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা

    মির্জা ফখরুলকে নিয়ে বিএনপি এমপির কুরুচিপূর্ণ পোস্ট ভাইরাল

    রণক্ষেত্র গোপালগঞ্জ, আহত ১০

    হামলার কারণ জানালেন আমির হামজা

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.