Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    রণক্ষেত্র সিলেট, হাসপাতালে ৮

    By নিউজ ডেস্কAugust 9, 2026 6:22 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালান ও মানব পাচারের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডিবির হাওরের লাল শাপলা বিলের ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    আহতরা হলেন— জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রি হাওর এলাকার মাসুক মিয়া (৪৫), হারুন মিয়া (৫৫), মানিক আহমদ (৪০), ফজলু মিয়া (৮০), ও রফিক আহমদ (৫০)। এছাড়া আহত বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, ডিবির হাওর এলাকায় চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে কদমখাল গ্রামের রিপন মিয়া এবং কেন্দ্রি হাওর গ্রামের মোস্তোকিন আলীর ছেলেদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে লাল শাপলা বিলের ব্রিজ এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে বেশ কয়েকজন আহত হন।

    সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    স্থানীয়দের দাবি, ডিবির হাওর ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে চোরাচালানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়কে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এবং এর পেছনে চোরাচালান ও মানব পাচারের অভিযোগের সংশ্লিষ্টতা কতটুকু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আমি ছুটিতে ছিলাম, বিস্তারিত জানি না। খবর নিচ্ছি, কী হয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleইলিয়াস আলী গুম ফেঁসে যাচ্ছেন বিমানবাহিনীর এক কর্মকর্তা
    Next Article নীরবে লিভার নষ্ট করছে যে রোগটি, শুরুতেই মিলতে পারে যে সংকেত

    Related Posts

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা, ভাঙচুর

    August 9, 2026 7:25 PM

    বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

    August 9, 2026 7:18 PM

    যে কারণে হঠাৎ আগারগাঁওয়ের সেই ভাইরাল মিজান গ্রেপ্তার

    August 9, 2026 6:54 PM
    Latest News

    স্কুলটির ৩৮২ পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ ৫

    এসএসসিতে সবচেয়ে বেশি ‘ফেল’ যে বিষয়ে

    এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন যেভাবে

    রেজাল্ট এখনও পাননি, সহজে দেখুন এখানে

    পরিচয় জানা গেল আগুনে পুড়ে নিহত ১৬ বাংলাদেশির

    নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.