Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের তারিখ ঘোষণা

    By নিউজ ডেস্কAugust 6, 2026 2:51 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তপশিল ঘোষণা করে এ তথ্য জানান।

    তিনি বলেন, তফসিল অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)/নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

    এ ছাড়া ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    ইসির সিনিয়র সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তপশিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleসেদিন হাসিনা-রেহানাকে সামরিক বিমানে উঠিয়ে দিয়ে কেন নেমে পড়েন তারিক সিদ্দিকী?
    Next Article রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

    Related Posts

    বড় সুখবর পে স্কেল নিয়ে , যে খবর দিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

    August 6, 2026 10:12 PM

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

    August 6, 2026 9:58 PM

    রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়, কী বলছে আইন

    August 6, 2026 7:51 PM
    Latest News

    রাতেই ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: সংসদ সদস্য নাছির

    বড় সুখবর পে স্কেল নিয়ে , যে খবর দিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

    বড় সুখবর পেলেন বিএনপির ৬ নেতা

    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.