Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ‘মির্জা ফখরুলের’ স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

    By নিউজ ডেস্কAugust 20, 2026 12:02 AMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি।’

    বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করব।’

    রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়াকে দলের সিদ্ধান্ত ও মহান আল্লাহর অশেষ মেহেরবানি হিসেবে উল্লেখ করে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

    মির্জা ফখরুলের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায়। তার বাবা মির্জা রুহুল আমিন এবং মা মির্জা ফাতেমা আমিন। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী। তিনি দুবার পাকিস্তান প্রাদেশিক আইনসভার সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। ছিলেন এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্য।

    বাবার মতো রাজনীতির পথ ধরলেও তিনি জাতীয় রাজনীতিতে হাতেখড়ি নেন আবদুল হামিদ খান ভাসানীর দল ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ)। সেখান থেকে শিক্ষকতা, সরকারি চাকরি ছেড়ে সার্বক্ষণিক রাজনীতিতে যোগ দেন।

    মির্জা ফখরুল ১৯৯০ সালে যোগদান করেন বিএনপিতে। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি এবং পরে দলের নির্বাহী কমিটির সদস্য হন। তারপর ধাপে ধাপে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে উঠে আসেন।

    ২০১১ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। এরপর ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলটির মহাসচিব নির্বাচিত হন। সেই থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন কৃষক ফ্রন্ট থেকে আসা এই নেতা।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleপর্নোগ্রাফি তৈরি করে টেলিগ্রামে বিক্রি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া
    Next Article অভিনেত্রী মিথিলার ভিডিও ফাঁস, সোশ্যাল মিডিয়ায় ঝড়

    Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির যে এমপি

    August 20, 2026 2:39 PM

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ সদস্যদের জন্য জরুরি ৯ নির্দেশনা

    August 20, 2026 12:18 PM

    সৌদি আরবে ১৩৩ দেশকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন যে বাংলাদেশি

    August 20, 2026 12:04 PM
    Latest News

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির যে এমপি

    ‘অল্প’ টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি বিক্রেতা সুমাইয়া

    মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ সদস্যদের জন্য জরুরি ৯ নির্দেশনা

    সাবধান! ১০ টাকায় মোবাইল সিম বিক্রি করে চলছে ভয়াবহ বিকাশ প্রতারণা

    সৌদি আরবে ১৩৩ দেশকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন যে বাংলাদেশি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.