Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ, যা লিখলেন ফেসবুক পোস্টে

    By নিউজ ডেস্কAugust 5, 2026 8:54 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানসহ বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে নেতিবাচক মন্তব্যের কারণে আলোচিত সমালোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেয়া এক পোস্টে নিজেই রিপাবলিক বাংলা ছাড়ার এ তথ্য নিশ্চিত করেন তিনি।

    তবে কেন এই টেলিভিশন চ্যানেল থেকে তিনি বিদায় নিয়েছেন সেই বিষয়টি স্পষ্ট করেননি তিনি। ফেসবুকে দেয়া পোস্টে কলকাতার এই সাংবাদিক লিখেছেন, ‌‘হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। ওই যে ডেসিবেলে মিনমিন না করে টিভি স্টু ডিওতে কথা বলতাম ওই ভলিউমে। এরপর কী? জগন্নাথ জানেন! উনি পথ দেখাবেন। কবে থেকে? সেটাও সময় বলবে।’

    কবে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে ময়ূখ বলেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেয়া। তা আমাকে বা আপনাকে কী কেউ মাথার দিব্যি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে? ওমুক সময় অবধি অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল? পরিষ্কার হলো না তো? বেশ তাহলে কাল আরও বিস্তারিত লিখব।

    তিনি আরও লিখেছেন, আজ শুধু এটুকুই লিখছি- আমি আপ্লুত। রোজ কত কিছু হয়। কত চাকরি এদিক ওদিক, কত দলে ভলিবল- গোটা পৃথিবীর বাংলাভাষীদের আলোচনার টপিক হয় না। আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে। এই Engagement matrix-টাই অনেক মিনমিনের চিড়বিড় চিড়বিড় করে। টুনির ঘরে যে ধন আছে, রাজার ঘরে কেন নাই?’

    ময়ূখ রঞ্জন ঘোষ লিখেছেন, ‘শেষে একটা কথা বলি। কিছু উচ্ছিংরে খুব তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! খেলা কেবল শুরু। The Game has just Begun!’

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleপালানোর সময় হাসিনার সহযাত্রী কারা ছিলেন?
    Next Article ছাত্রদল নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

    Related Posts

    মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে শিক্ষিকার মুখ, গলা ও বুকে ৩০টিরও বেশি ছুরিকাঘাত

    August 5, 2026 9:18 PM

    মন্ত্রীর বাড়িতে হামলা, ৩ বছর পর ২ পরিবারের ১১২ মৃতদেহ উদ্ধার

    August 5, 2026 6:16 PM

    মন্ত্রীর বাড়িতে হামলা, ৩ বছর পর ২ পরিবারের ১১২ মৃতদেহ উদ্ধার

    August 5, 2026 5:54 PM
    Latest News

    মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে শিক্ষিকার মুখ, গলা ও বুকে ৩০টিরও বেশি ছুরিকাঘাত

    ছাত্রদল নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

    রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ, যা লিখলেন ফেসবুক পোস্টে

    পালানোর সময় হাসিনার সহযাত্রী কারা ছিলেন?

    যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়

    নতুন করে মন্ত্রী হওয়ার আলোচনায় যাদের নাম, যা জানাল সূত্র

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.