Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আলোচিত খবর

    ‘শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না ভারত’

    By নিউজ ডেস্কAugust 5, 2026 11:38 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে এখন আর কোনো কূটনৈতিক লাভ-লোকসানের বিষয় নেই। তার দাবি, ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে আগ্রহী নয়।

    বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    আসিফ মাহমুদ বলেন, “আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান। আমার মনে হয়, এটি কোনো নির্ভরযোগ্য ঘোষণা নয়। আমাদের ধারণা, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি ভারত সরকারের যোগসাজশে হয়েছে এবং একই সঙ্গে মনে হচ্ছে ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না।”

    তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশ সরকার ভারতের কাছে বারবার অনুরোধ জানিয়ে এসেছে, যাতে শেখ হাসিনা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। বর্তমান সরকারও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

    এনসিপির এই মুখপাত্রের ভাষ্য, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও এ বিষয়টি তুলে ধরা হয়েছে। “তিনি যদি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, তাহলে বাংলাদেশে এটি এমন বার্তা দেয় যে, ভারতের ইন্ধনে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হচ্ছে,” বলেন আসিফ মাহমুদ।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleটানা ৫ দিন বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ
    Next Article সাবেক এক এমপি গ্রেপ্তার

    Related Posts

    সাবেক এক এমপি গ্রেপ্তার

    August 5, 2026 11:44 PM

    টানা ৫ দিন বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ

    August 5, 2026 11:34 PM

    সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

    August 5, 2026 11:01 PM
    Latest News

    সাবেক এক এমপি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না ভারত’

    টানা ৫ দিন বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ

    শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী

    সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

    সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.