Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    সরকারি বাসচালকের বাড়িতে মিলল ২০ কোটি নগদ টাকা, ১৫ কেজি স্বর্ণ!

    By নিউজ ডেস্কJuly 29, 2026 10:32 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় এক অবসরপ্রাপ্ত সরকারি বাসচালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নগদের অর্থের পরিমাণ প্রায় ২০ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, যার বাড়ি থেকে এই বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে, তার নাম মিনার মণ্ডল। তিনি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। মিনার আগে সরকারি পরিবহণ নিগমের বাসচালক ছিলেন এবং কিছুদিন আগে স্বেচ্ছাবসর নিয়েছিলেন।

    জানা যায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে জেলার মহম্মদবাজারে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালায় রাজ্য পুলিশ ও সিআইডি। সেই অভিযানেই উদ্ধার হয় পর্বতপ্রমাণ নগদ রুপি ও স্বর্ণ। রাত পার হয়ে সকাল গড়ালেও তল্লাশি অভিযান থামেনি। উদ্ধার হওয়া বান্ডিল বান্ডিল নোট গুনতে শেষমেশ আনা হয় পাঁচটি নোট গোনার মেশিন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় সরকারি বাসের চালক হলেও মিনারের আসল ব্যবসা পাথর ও বালির। টুলু মণ্ডলের একাধিক পাথর খনির রবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার নাম। কিন্তু একজন বাস চালক ও পাথর ব্যবসায়ীর ঘরে কীভাবে পাহাড়প্রমাণ নগদ অর্থ ও স্বর্ণের স্তূপ জমল, তা নিয়ে উঠতে শুরু করেছে জোর প্রশ্ন। বেআইনি উপায়ে এই অর্থ উপার্জন করা হয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

    এ ঘটনায় কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাজ্য পুলিশসহ বীরভূমের ডিজিপি-এসপির প্রশংসা করে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের এই আপসহীন অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের সম্পদ লুট করা কাউকেই ছাড় দেয়া হবে না’।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleইরান সংঘাতে জড়িয়ে পড়ছে আরও ৩ দেশ, বৃহত্তর যুদ্ধের শঙ্কা

    Related Posts

    ইরান সংঘাতে জড়িয়ে পড়ছে আরও ৩ দেশ, বৃহত্তর যুদ্ধের শঙ্কা

    July 29, 2026 10:24 PM

    নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ

    July 29, 2026 9:39 PM

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৮ বছর বয়সী পিএইচডি গবেষক

    July 29, 2026 7:08 PM
    Latest News

    সরকারি বাসচালকের বাড়িতে মিলল ২০ কোটি নগদ টাকা, ১৫ কেজি স্বর্ণ!

    ইরান সংঘাতে জড়িয়ে পড়ছে আরও ৩ দেশ, বৃহত্তর যুদ্ধের শঙ্কা

    ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা

    নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ

    পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

    যে কারণে হঠাৎ স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.