Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    সাবেক ডাকসু ভিপি কারাগারে

    By নিউজ ডেস্কAugust 6, 2026 6:44 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (০৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। একইসঙ্গে মামলায় তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী সোমবার (১০ আগস্ট) দিন ধার্য করা হয়েছে।

    আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলার তদন্ত কর্মকর্তা, তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি পিছিয়ে সোমবার নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

    এর আগে বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।

    মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুন সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleরাষ্ট্রপতি পদে আবেদন করতে ইচ্ছুক? লাগবে যেসব যোগ্যতা
    Next Article ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনের কল রেকর্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য

    Related Posts

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: সংসদ সদস্য নাছির

    August 6, 2026 10:18 PM

    বড় সুখবর পেলেন বিএনপির ৬ নেতা

    August 6, 2026 9:18 PM

    শেখ হাসিনার সঙ্গে পালানোর সময় যেভাবে ফ্লাইট মিস সালমান এফ রহমানের

    August 6, 2026 7:31 PM
    Latest News

    রাতেই ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: সংসদ সদস্য নাছির

    বড় সুখবর পে স্কেল নিয়ে , যে খবর দিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

    বড় সুখবর পেলেন বিএনপির ৬ নেতা

    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.