Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    ১৪ বছর পর হঠাৎ যে কারণে হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    By নিউজ ডেস্কJuly 29, 2026 11:13 AMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী গুমের ঘটনার ১৪ বছরের বেশি সময় পর সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে বিমান বাহিনীর সাবেক উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে। ২০১২ সালে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় স্কোয়াড্রন লিডার পদে র‌্যাবের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন তিনি।

    সশস্ত্র বাহিনীর একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সাইফুর রহমানকে আটক করে বিমান বাহিনীর হেফাজতে নেওয়া হয়। তবে আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে এ বিষয়ে কোন তথ্য জানান হয়নি।

    জানা যায়, অবসরে যাওয়ার আগে সাইফুর রহমান উইং কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কাজ করেন। তিনি সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা।

    এর আগে ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে সাইফুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। একই সাক্ষ্যে র‌্যাবের সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। ইমরুল শতাধিক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাক্ষ্য দিচ্ছিলেন, যার প্রধান আসামি জিয়াউল আহসান।

    ওয়ারেন্ট অফিসার ইমরুল তার সাক্ষ্যে দাবি করেন, জিয়াউল আহসানের নেতৃত্বে সাদা পোশাকে র‌্যাবের একটি দল ইলিয়াস আলীকে আটকের উদ্দেশ্যে মহাখালী ওভারব্রিজ এলাকায় মাইক্রোবাস নিয়ে অবস্থান করছিল। ওই দলে তখনকার স্কোয়াড্রন লিডার সাইফুর রহমানও ছিলেন। তবে সেদিন ইলিয়াস আলীকে আটক করা সম্ভব হয়নি। পরদিন বনানী এলাকা থেকে সাদা পোশাকধারীরা ইলিয়াস আলী ও তার গাড়িচালককে তুলে নিয়ে যায় বলে প্রচার হয়।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা মন্তব্য করেন, ডিজিটাল প্রমাণ যাচাই করে তারা জানতে পেরেছেন, ঘটনাটি র‌্যাবের গোয়েন্দা বিভাগ ঘটিয়েছিল। তার ভাষ্য, যারা এর সঙ্গে জড়িত ছিলেন, তাদের দায় আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।

    এদিকে ২০২২ সালে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, ইলিয়াস আলী গুমের ঘটনায় র‌্যাবের গোয়েন্দা শাখার সংশ্লিষ্টতা উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলের আশপাশে সক্রিয় থাকা কয়েকটি সন্দেহজনক মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্তে অপহরণে জড়িত একাধিক দলের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। প্রতিবেদনের অনুলিপি র‌্যাব সদর দপ্তর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং সামরিক গোয়েন্দা পরিদপ্তরে পাঠানো হয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Article১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য
    Next Article যে কারণে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে, ১৪৪ ধারা জারি

    Related Posts

    ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    July 29, 2026 10:34 AM

    বাংলাদেশের দুধের ৪১ নমুনার সবকটিতেই মিলল ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক

    July 29, 2026 9:07 AM

    জানা গেল দেশে নতুন সিটি করপোরেশন পাচ্ছে আরেকটি শহর

    July 28, 2026 9:27 PM
    Latest News

    যে কারণে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে, ১৪৪ ধারা জারি

    ১৪ বছর পর হঠাৎ যে কারণে হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    বাংলাদেশের দুধের ৪১ নমুনার সবকটিতেই মিলল ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক

    যেসব দুধে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে

    হুথিদের হামলায় বন্ধ সৌদির তেল শোধনাগার, স্যাটেলাইট চিত্রে যা উঠে এলো

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.