Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিনের ফোনালাপ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    By নিউজ ডেস্কJuly 26, 2026 7:53 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    শেখ হাসিনার সাথে সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ফোনালাপের বিষয়টি আমলে নেওয়ার মতো কিছু নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন।

    রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেখানে তিনি ‘পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে অংশ নেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি শারীরিক কারণে পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার তা গ্রহণ করেছেন এবং সাংবিধানিক বিধান অনুসারে বর্তমানে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

    তিনি বলেন, ‘এখন যারা তার (সাহাবুদ্দিন) বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তাদের সেই অধিকার আছে। গণঅভ্যুত্থানের পর আমরা চাই রাজনৈতিকভাবে মানুষের কথা বলার ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকুক। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।’

    সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাংবিধানিক দায়মুক্তি (ইমিউনিটি) ও বিশেষ অধিকার (প্রিভিলেজ) ভোগ করেছেন। ওই সময়ের কর্মকাণ্ড নিয়ে ফৌজদারি মামলার সুযোগ নেই। তবে দায়িত্বকালের বাইরে কোনো বিষয়ে কেউ অভিযোগ করলে তা আইন অনুযায়ী বিবেচিত হবে।’

    শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথোপকথন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তিনি বলেন, ‘সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা যদি এ ধরনের খবর প্রকাশ করে, তাহলে তথ্যপ্রমাণ তাদেরই দিতে হবে। আজকের ইন্টারনেটের যুগে কারও সঙ্গে কথা বলতে লন্ডন যেতে হয়? এটা আমার কাছে অলীক মনে হয়।’

    মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়ার আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ব্যাংকের প্রশাসনিক দায়িত্বে থাকার সময়কার কোনো অভিযোগের বিচার হবে কি না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সে সময় কোনো অভিযোগ থাকলে আইন ও বিধি অনুযায়ী তা বিবেচিত হবে।

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে। এ বিষয়ে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী তিনি যে সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, তা পাবেন। এসএসএফ, পিজিআরসহ ছয় মাস নিরাপত্তা সুবিধার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তার নিরাপত্তা নিশ্চিত করবে।

    বিরোধীদল কেন সাবেক রাষ্ট্রপতির গ্রেফতার চায়- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ উল্টো প্রশ্ন করেন- বিরোধী পক্ষকে জিজ্ঞাসা করেন, কেন চায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
    Next Article ১১ দলীয় জোট ছাড়ার কারণ জানাল খেলাফত মজলিস

    Related Posts

    ১১ দলীয় জোট ছাড়ার কারণ জানাল খেলাফত মজলিস

    July 26, 2026 8:20 PM

    ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

    July 26, 2026 6:56 PM

    রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

    July 26, 2026 4:50 PM
    Latest News

    আগাম ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

    পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ, তোলপাড়

    বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর…

    যেসব এলাকায় পর্যায়ক্রমে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে

    এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে যে জেলায়

    রণক্ষেত্র কুমিল্লা, আহত এবং নিহতের সংখ্যা জানা গেল

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.