Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    আন্তর্জাতিক

    রান্নাঘরেও রয়েছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় জানা গেল চাঞ্চল্যকর তথ্য

    By নিউজ ডেস্কJuly 27, 2026 6:13 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    সম্প্রতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে কেবল টুথপেস্ট বা ব্রাশ নয়, মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে আপনার রান্নাঘরেও। আমাদের অতি পরিচিত এবং থালা-বাসন মাজার কাজে ব্যবহৃত স্পঞ্জ থেকে প্রতিনিয়ত পরিবেশে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর প্লাস্টিক কণা (মাইক্রোপ্লাস্টিক)।

    আমেরিকান গণমাধ্যম সাইন্স ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, আমরা প্রতিদিন যে স্পঞ্জ দিয়ে থালা-বাসন পরিষ্কার করি, ‘ব্যবহারের ফলে তা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, এই ঘর্ষণের ফলে স্পঞ্জ থেকে অসংখ্য অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক বের হয়ে সরাসরি ড্রেন দিয়ে প্রকৃতিতে মিশে যাচ্ছে। গবেষকরা এটি পরীক্ষা করার জন্য ‘স্পঞ্জবট’ নামক একটি স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করেছেন, যা মানুষের থালা-বাসন ধোয়ার ভঙ্গি নকল করে পরীক্ষা চালায়।’

    ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ?

    গবেষণার তথ্য অনুযায়ী, স্পঞ্জের ধরনভেদে প্রতি ব্যক্তি প্রতি বছর প্রায় ০.৬৮ গ্রাম থেকে ৪.২১ গ্রাম পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পরিবেশে নির্গত করতে পারেন। গবেষকদের হিসাব মতে, যদি জার্মানির প্রতিটি পরিবারে একটি নির্দিষ্ট ধরনের স্পঞ্জ ব্যবহার করা হয়, তবে প্রতি বছর প্রায় ৩৫৫ টন মাইক্রোপ্লাস্টিক পরিবেশে জমা হতে পারে। যদিও বর্জ্য শোধনাগারগুলো এর বড় অংশ আটকে দেয়, তবুও প্রতি বছর বেশ কয়েক টন কণা নদী, হ্রদ এবং সমুদ্রে মিশে যাচ্ছে।

    তবে এই গবেষণায় একটি চমকপ্রদ তথ্যও উঠে এসেছে। গবেষকরা দেখেছেন যে, থালা-বাসন মাজার ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিকের চেয়েও পরিবেশের ওপর বড় নেতিবাচক প্রভাব ফেলে পানির অতিরিক্ত ব্যবহার। গবেষণার ফলাফল অনুযায়ী, হাতে থালা-বাসন ধোয়ার ক্ষেত্রে পরিবেশগত ক্ষতির ৮৫ থেকে ৯৭ শতাংশ দায়ী হলো পানির অপচয়। মাইক্রোপ্লাস্টিকের নির্গমন বাস্তুতন্ত্রের ক্ষতি করলেও পানির অপচয়ের তুলনায় তা অনেক কম।

    পরিবেশ বাঁচাতে আমাদের করণীয়

    গবেষকরা সাধারণ মানুষের জন্য কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন:

    পানির সাশ্রয়: থালা-বাসন ধোয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পানির অপচয় কমানো। এটি পরিবেশের ওপর সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব ফেলবে।

    সঠিক স্পঞ্জ নির্বাচন: যেসব স্পঞ্জে প্লাস্টিকের পরিমাণ কম থাকে, সেগুলো ব্যবহার করা উচিত। এতে মাইক্রোপ্লাস্টিক নির্গমনের হার উল্লেখযোগ্যভাবে কমে যায়।

    দীর্ঘদিন ব্যবহার: একটি স্পঞ্জ দ্রুত ফেলে না দিয়ে সেটিকে আরও দীর্ঘ সময় ব্যবহারের চেষ্টা করা উচিত। এতে সম্পদের অপচয় ও পরিবেশের ওপর চাপ কমে।

    আমাদের ছোট ছোট সচেতনতাই পারে রান্নাঘর থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত পরিবেশকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে। আধুনিক জীবনযাপনে সুবিধার পাশাপাশি প্রকৃতির কথা ভাবাও এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleফেসবুকে আপত্তিকর পোস্ট, জামায়াত নেতার মামলা
    Next Article ১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের সিদ্ধান্ত

    Related Posts

    সরকারি বাসচালকের বাড়িতে মিলল ২০ কোটি নগদ টাকা, ১৫ কেজি স্বর্ণ!

    July 29, 2026 10:32 PM

    ইরান সংঘাতে জড়িয়ে পড়ছে আরও ৩ দেশ, বৃহত্তর যুদ্ধের শঙ্কা

    July 29, 2026 10:24 PM

    নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ

    July 29, 2026 9:39 PM
    Latest News

    সরকারি বাসচালকের বাড়িতে মিলল ২০ কোটি নগদ টাকা, ১৫ কেজি স্বর্ণ!

    ইরান সংঘাতে জড়িয়ে পড়ছে আরও ৩ দেশ, বৃহত্তর যুদ্ধের শঙ্কা

    ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা

    নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ

    পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

    যে কারণে হঠাৎ স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.