Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    পে স্কলের বৈঠকে কী সিদ্ধান্ত হলো, গেজেটের বিষয়ে যা জানা গেল!

    By নিউজ ডেস্কJuly 27, 2026 9:16 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশে আরও সময় লাগতে পারে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সচিব কমিটির দীর্ঘ বৈঠক হলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গেজেট প্রকাশের পুরো প্রক্রিয়া শেষ হতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।

    রোববার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক করেন সচিব কমিটির সদস্যরা। বৈঠকে নতুন বেতন কাঠামোর সুপারিশ, এর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সক্ষমতা, বাজেট ব্যবস্থাপনা এবং বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, পে স্কেল–সংক্রান্ত ফোকাল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনার পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটিকে এ বিষয়ে আরও অন্তত দুই থেকে তিনটি বৈঠক করতে হতে পারে।

    অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে আর্থিক চাপ বিবেচনায় রেখে সংস্থাটি এ মতামত দিয়েছে। সম্প্রতি আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে এসে অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরে।

    তবে সরকারের নীতিনির্ধারকেরা আইএমএফের এই পরামর্শ পুরোপুরি গ্রহণে আগ্রহী নন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে, যদিও গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে।

    সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, আগামী অক্টোবরের আগে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের চেষ্টা চলছে। তবে সচিব কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন, এরপর মন্ত্রিসভার অনুমোদন এবং অর্থ বিভাগের গেজেট জারির প্রক্রিয়া শেষ করতেই আরও প্রায় তিন মাস সময় লাগতে পারে।

    বর্তমান পরিকল্পনা অনুযায়ী, নতুন পে কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

    বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য আর্থিক চাপ, রাজস্ব আহরণের সক্ষমতা, দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা এবং আইএমএফের পর্যবেক্ষণও পর্যালোচনা করা হয়েছে।

    সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা, দেশে গ্যাস সরবরাহের চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় কতটা যৌক্তিক হবে, সে বিষয়ে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    এদিকে, সূত্রগুলো জানিয়েছে, আইএমএফ চায় নতুন পে স্কেলের বিষয়ে অন্তত অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা হোক। এতে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আইএমএফের বার্ষিক সভায় নতুন ঋণ কর্মসূচির আলোচনার সময় পে স্কেলের সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে।

    এরপর নভেম্বরে আইএমএফের আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে পারে। সে সময় নতুন ঋণ কর্মসূচি এবং পে স্কেল বাস্তবায়নের বিষয়েও আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleদেশে গ্যাসের সংকট আর কতদিন থাকবে, জানালেন জ্বালানি মন্ত্রী
    Next Article টিভি না দেখালে ‘মাথা নষ্ট’ হয়ে যায় এই মহিষের

    Related Posts

    এক উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

    July 29, 2026 2:55 PM

    বেরিয়ে এলো থলের বিড়াল, ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    July 29, 2026 12:29 PM

    ১৪ বছর পর হঠাৎ যে কারণে হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    July 29, 2026 11:13 AM
    Latest News

    এক উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

    বেরিয়ে এলো থলের বিড়াল, ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    যে কারণে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে, ১৪৪ ধারা জারি

    ১৪ বছর পর হঠাৎ যে কারণে হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    বাংলাদেশের দুধের ৪১ নমুনার সবকটিতেই মিলল ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.