Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    হঠাৎ যে কারণে ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

    By নিউজ ডেস্কJuly 28, 2026 9:10 AMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ৩২ জন যুগ্ম সচিবকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তারা।

    সোমবার (২৭ জুলাই) রাতে চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাদের সরকারি চাকরি থেকে অবসর দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োজিত ছিলেন।

    সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না দিয়েই সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

    ঊর্ধ্বতন ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
    বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা অবসর-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তারা হলেন—পটুয়াখালীর মো. মতিউল ইসলাম চৌধুরী, ভোলার মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বরিশালের এস এম অজিয়র রহমান, ফেনীর ওয়াহেদুজ্জামান, খাগড়াছড়ির মো. শহীদুল ইসলাম, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, পাবনার মো. জসিম উদ্দিন, সুনামগঞ্জের মোহাম্মদ আব্দুল আহাদ, কক্সবাজারের মো. কামাল হোসেন, রাঙামাটির এ কে এম মামুনুর রশিদ, লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, ময়মনসিংহের মো. মিজানুর রহমান, এ জেড এম নুরুল হক, শরীয়তপুরের কাজী আবু তাহের, নাটোরের মো. শাহরিয়ার, বান্দরবানের মোহাম্মদ দাউদুল ইসলাম, নেত্রকোণার মঈনউল ইসলাম, কুষ্টিয়ার মো. আসলাম হোসেন, কুমিল্লার আবুল ফজল মীর, চাঁদপুরের মো. মাজেদুর রহমান খান, মানিকগঞ্জের এস এম ফেরদৌস, চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাশ, নীলফামারীর নাজিয়া শিরিন, কুড়িগ্রামের মোছা. সুলতানা পারভীন, শেরপুরের আনারকলি মাহবুব, খুলনার মো. হেলাল হোসেন, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, কিশোরগঞ্জের মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী, হবিগঞ্জের মাহমুদুল কবির মুরাদ, মো. আলী আকবর ও রাজশাহীর এস এম আবদুল কাদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleকাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
    Next Article বিএনপির সিনিয়র এক নেতাই হচ্ছেন রাষ্ট্রপতি, জানা গেল নাম

    Related Posts

    বেরিয়ে এলো থলের বিড়াল, ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    July 29, 2026 12:29 PM

    ১৪ বছর পর হঠাৎ যে কারণে হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    July 29, 2026 11:13 AM

    ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    July 29, 2026 10:34 AM
    Latest News

    বেরিয়ে এলো থলের বিড়াল, ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    যে কারণে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে, ১৪৪ ধারা জারি

    ১৪ বছর পর হঠাৎ যে কারণে হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    বাংলাদেশের দুধের ৪১ নমুনার সবকটিতেই মিলল ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক

    যেসব দুধে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.