Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বলল নির্বাচন কমিশন

    By নিউজ ডেস্কJuly 28, 2026 4:51 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্যপদ নিয়ে সৃষ্ট আইনি ও রাজনৈতিক জটিলতার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স না পেলে এ বিষয়ে নির্বাচন কমিশনের সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। পরবর্তীতে তার সংসদ সদস্যপদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনে পৃথক চিঠি পাঠানো হয়।

    সিইসি আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, ‘জাতীয় সংসদ সদস্যপদ (বিরোধ নিষ্পত্তি) আইন, ১৯৮০’ অনুযায়ী এ ধরনের বিতর্কের ক্ষেত্রে বিষয়টি প্রথমে স্পিকারের মাধ্যমে উত্থাপিত হতে হয়। স্পিকার যদি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে রেফারেন্স পাঠান, কেবল তখনই কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে আইন অনুযায়ী শুনানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে।

    তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হলেও সেখানে সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যের বিষয়টি উত্থাপিত হয়নি। স্পিকারের কার্যালয় থেকে লিখিত ও প্রথাগত নির্দেশিকা পাওয়ার পরই নির্বাচন কমিশন সংবিধান ও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleনাম প্রকাশ করলেন ফারুক হাসান রাষ্ট্রপতি অপসারণে বাধা দিয়েছিলেন কোন কোন উপদেষ্টা?
    Next Article সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

    Related Posts

    জানা গেল দেশে নতুন সিটি করপোরেশন পাচ্ছে আরেকটি শহর

    July 28, 2026 9:27 PM

    স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন উপদেষ্টা

    July 28, 2026 7:26 PM

    মেয়ের ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    July 28, 2026 6:21 PM
    Latest News

    হুথিদের হামলায় বন্ধ সৌদির তেল শোধনাগার, স্যাটেলাইট চিত্রে যা উঠে এলো

    যে সমীকরণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, মুখোমুখি রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র

    যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, জানা গেল কী বললেন?

    দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু, ৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

    স্নিগ্ধার অভিযোগের জবাবে অজানা তথ্য ফাঁস করলেন জেবা তাকিয়া

    সারজিস-পাটোয়ারীর যে বক্তব্যের পর গাড়িবহরে হামলা হয়

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.