Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    মেয়ের ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    By নিউজ ডেস্কJuly 28, 2026 6:21 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ভোলা সদর উপজেলায় মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    মৃত শাহাবুদ্দিন বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর ইউনিয়নের আদম আলী ফকিরের ছেলে। তিনি গত ২ বছর ধরে ভোলা আদালতে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

    পুলিশ জানায়, চলতি বছরের ৪ মে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে পরীক্ষা খারাপ হওয়ায় শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে তৈয়বা জাহান চৈতি (১৬) আত্মহত্যা করেন। এরপর স্ত্রীকে নিয়ে ভোলার ওই বাসায় বসবাস করছিলেন তিনি। কয়েকদিন আগে তার স্ত্রী বরিশালে যান। এরপর থেকে তিনি বাসায় একাই ছিলেন। একপর্যায়ে আজ সকালে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় এবং মোবাইল ফোনে যোগাযোগ করা না গেলে এক সহকর্মী তার বাসায় যান। সেখানে ঘরটি ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে বাড়ির মালিক ও ভোলা সদর মডেল থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে।সংবাদ শিরোনাম

    দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ
    এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleজরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ
    Next Article শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা

    Related Posts

    জানা গেল দেশে নতুন সিটি করপোরেশন পাচ্ছে আরেকটি শহর

    July 28, 2026 9:27 PM

    স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন উপদেষ্টা

    July 28, 2026 7:26 PM

    জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

    July 28, 2026 5:46 PM
    Latest News

    হুথিদের হামলায় বন্ধ সৌদির তেল শোধনাগার, স্যাটেলাইট চিত্রে যা উঠে এলো

    যে সমীকরণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, মুখোমুখি রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র

    যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, জানা গেল কী বললেন?

    দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু, ৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

    স্নিগ্ধার অভিযোগের জবাবে অজানা তথ্য ফাঁস করলেন জেবা তাকিয়া

    সারজিস-পাটোয়ারীর যে বক্তব্যের পর গাড়িবহরে হামলা হয়

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.