Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    জাতীয়

    জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

    By নিউজ ডেস্কJuly 28, 2026 5:46 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবিরের নামে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।কৃষি অনুষ্ঠান

    মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

    বার্তায় বলা হয়, সম্প্রতি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করছে; এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের মর্যাদা ক্ষুণ্ন করছে।

    পুলিশ সদর দপ্তর আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে মানেই সংশ্লিষ্ট মোবাইল নম্বর বা অ্যাকাউন্টটি ওই কর্মকর্তার; এমনটি নিশ্চিতভাবে ধরে নেয়ার কোনো সুযোগ নেই। তাই এ ধরনের বার্তায় কোনোভাবেই সাড়া না দেয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

    কেউ যদি এ ধরনের প্রতারণামূলক বার্তা পান, তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা সিআইডির সাইবার পুলিশ সেন্টার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleচাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ
    Next Article মেয়ের ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    Related Posts

    জানা গেল দেশে নতুন সিটি করপোরেশন পাচ্ছে আরেকটি শহর

    July 28, 2026 9:27 PM

    স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন উপদেষ্টা

    July 28, 2026 7:26 PM

    মেয়ের ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    July 28, 2026 6:21 PM
    Latest News

    হুথিদের হামলায় বন্ধ সৌদির তেল শোধনাগার, স্যাটেলাইট চিত্রে যা উঠে এলো

    যে সমীকরণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, মুখোমুখি রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র

    যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, জানা গেল কী বললেন?

    দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু, ৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

    স্নিগ্ধার অভিযোগের জবাবে অজানা তথ্য ফাঁস করলেন জেবা তাকিয়া

    সারজিস-পাটোয়ারীর যে বক্তব্যের পর গাড়িবহরে হামলা হয়

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.