Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, জানা গেল কী বললেন?

    By নিউজ ডেস্কJuly 28, 2026 11:41 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    তৃণমূলের নেতাকর্মীদের বিপদে-আপদে খোঁজ নেওয়া এবং তাদের আগলে রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    সেই ধারাবাহিতায় এবার অসুস্থ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শারীরিক অবস্থার খোঁজ নিতে সরাসরি যোগাযোগ করেছেন দলের এই শীর্ষ নেতা। যা মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন এক আবেগের সৃষ্টি করেছে।

    মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক আবেগঘন বার্তায় নয়ন এ কথা জানান। তিনি বলেন, একটি ফোন কলেই বদলে যায় তার সকালটা। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার পর ওপাশ থেকে ভেসে আসে চিরচেনা সেই স্নেহভরা কণ্ঠ।

    রক্তে ইনফেকশন এবং প্লাটিলেট কমে যাওয়ায় নয়নের শারীরিক অবস্থার অবনতির কথা শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। একই সাথে তাকে যথাযথ চিকিৎসা ও সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন তিনি।

    ফেসবুক পোস্টে নয়ন লেখেন, আমি আপ্লুত, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর অসুস্থতার খোঁজ খবর তিনি নিলেন। এছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দিলেন। আমাদের সৌভাগ্য আমরা তার মতো মহান নেতা পেয়েছি। আপনারা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন, তিনি সবাইকে আগলে রাখবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleদক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মৃত্যু, ৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
    Next Article যে সমীকরণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, মুখোমুখি রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র

    Related Posts

    যে কারণে হঠাৎ স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

    July 29, 2026 8:51 PM

    ‘প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এআই সৃষ্ট নয়’ বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    July 29, 2026 8:44 PM

    আবারও যে কারণে গ্রেপ্তার হলেন আলীগের সাবেক মন্ত্রী

    July 29, 2026 8:07 PM
    Latest News

    শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

    সরকারি বাসচালকের বাড়িতে মিলল ২০ কোটি নগদ টাকা, ১৫ কেজি স্বর্ণ!

    ইরান সংঘাতে জড়িয়ে পড়ছে আরও ৩ দেশ, বৃহত্তর যুদ্ধের শঙ্কা

    ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা

    নিয়ে নিচ্ছে মার্কিন সেনাদের মোবাইল ফোন, জানা গেল গোপন কারণ

    পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.