Close Menu
Protibad News
    Facebook X (Twitter) Instagram
    Protibad News
    • Home
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    Protibad News
    রাজনীতি

    যে কারণে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে, ১৪৪ ধারা জারি

    By নিউজ ডেস্কJuly 29, 2026 11:54 AMUpdated:July 29, 2026 12:01 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) এ সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন।

    এদিকে, হবিগঞ্জে গতকাল পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দপ্তর সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ প্রতিবেদন

    এতে বলা হয়, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৯ জুলাই (বুধবার) সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

    এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠে। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন। পরে তাদের পুলিশ উদ্ধার করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Article১৪ বছর পর হঠাৎ যে কারণে হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা
    Next Article বেরিয়ে এলো থলের বিড়াল, ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    Related Posts

    যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, জানা গেল কী বললেন?

    July 28, 2026 11:41 PM

    সারজিস-পাটোয়ারীর যে বক্তব্যের পর গাড়িবহরে হামলা হয়

    July 28, 2026 10:47 PM

    হঠাৎ যুবদল নেতা নয়নকে ফোন করে যা বললেন প্রধানমন্ত্রী

    July 28, 2026 10:06 PM
    Latest News

    বেরিয়ে এলো থলের বিড়াল, ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    যে কারণে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিতে, ১৪৪ ধারা জারি

    ১৪ বছর পর হঠাৎ যে কারণে হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ১৪ বছর পর প্রকাশ হতে যাচ্ছে ইলিয়াস আলী গুমের রহস্য

    বাংলাদেশের দুধের ৪১ নমুনার সবকটিতেই মিলল ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক

    যেসব দুধে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Protibad News

    Type above and press Enter to search. Press Esc to cancel.